ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০ 
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৩০। কোনটি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ?
ক. ঋণ নিয়ন্ত্রণ খ. ঋণদান
গ. মুদ্রার মান নিয়ন্ত্রণ ঘ. মুদ্রার প্রচলন
উত্তর: খ. ঋণদান
৩১। বাণিজ্যিক ব্যাংককে অর্থ বাজারের কী বলা হয়?
ক. মুরব্বি খ. মধ্যমণি গ. চালিকাশক্তি ঘ. মাদার
উত্তর: খ. মধ্যমণি
৩২। দীর্ঘমেয়াদি ঋণ কত সময়ের জন্য হয়?
ক. ৫ বা ততোধিক বছরের জন্য
খ. ৩ বা ততোধিক বছরের জন্য
গ. ৮ বছরের জন্য ঘ. ১০ বছরের জন্য
উত্তর: ক. ৫ বা ততোধিক বছরের জন্য
৩৩। কোন ব্যাংক পরের অর্থে ব্যবসা করে?
ক. বিশেষায়িত ব্যাংক খ. সমবায় ব্যাংক
গ. কৃষি ব্যাংক ঘ. বাণিজ্যিক ব্যাংক
উত্তর: ঘ. বাণিজ্যিক ব্যাংক
৩৪। নিজস্ব তহবিলের প্রধান উৎস হলো—
ক. সঞ্চিতি তহবিল খ. সাধারণ রিজার্ভ
গ. ব্যাংক ঋণ ঘ. বিধিবদ্ধ রিজার্ভ
উত্তর: ক. সঞ্চিতি তহবিল
৩৫। ঋণ আমানত সৃষ্টির ক্ষেত্রে কোন শর্তটি উপস্থিত থাকা একান্ত প্রয়োজন?
ক. ব্যাংকিং সুবিধা জনগণের দোরগোড়া পর্যন্ত পৌঁছানো
খ. তলবি ঋণ ও স্বল্পমেয়াদি ঋণ মঞ্জুর
গ. বিনিময় বিল বাট্টাকরণ
ঘ. কেন্দ্রীয় ব্যাংকের ঋণদান নীতি
উত্তর: ক. ব্যাংকিং সুবিধা জনগণের দোরগোড়া পর্যন্ত পৌঁছানো
৩৬। বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মূল বৈসাদৃশ্য কোথায়?
ক. গঠন খ. মালিকানা গ. উদ্দেশ্য ঘ. শাখা
উত্তর: ক. গঠন
৩৭। বিনিময়ের মাধ্যম হিসেবে বাণিজ্যিক ব্যাংক কী প্রচলন করে?
i. চেক ii. হুন্ডি iii. ট্রেজারি বিল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
৩৮। বাণিজ্যিক ব্যাংকের একটি উদ্দেশ্য হলো—
i. সম্পদের সুসম বণ্টন ii. কর্মসংস্থান সৃষ্টি
iii. জীবনযাত্রার মান উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৩৯। বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য কী?
i. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা
ii. ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা iii. নিরাপত্তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৪০। ব্যাংকের প্রধান কাজ কী?
i. সঞ্চয়ী আমানত গ্রহণ করা
ii. চলতি আমানত গ্রহণ করা
iii. স্থায়ী আমানত গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৪১। মুদ্রা বাজার থেকে তহবিল সংগ্রহের মাধ্যম কী?
i. সিকিউরিটি বিক্রয় ii. ঋণপত্র বিক্রয়
iii. শেয়ার ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৪২। বাণিজ্যিক ব্যাংক কোন খাতে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে?
i. শেয়ার ii. ঋণপত্র iii. সরকারি সিকিউরিটি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা