অধ্যায়-১০
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৪৩। ব্যাংক প্রচুর আয় করে থাকে কিসের মাধ্যমে?
i. ব্যাংক ড্রাফট ii. ট্র্যাভেলারস চেক
iii. বিনিময় বিল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: গ. i ও ii
৪৪। বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো—
i. উত্থাপিত চেকের মর্যাদা প্রদান ii. বিনিময় বিল বাট্টাকরণ
iii. বিভিন্ন প্রকার বিনিময় মাধ্যম সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৪৫। বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি—
i. তারল্যের নীতি ii. সেবা প্রদান
iii. নিরাপত্তা বিধান
কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৪৭। মূলধন গঠন বাণিজ্যিক ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, কারণ এটি—
i. মূলধন ব্যতীত অর্থনৈতিক কর্মকাণ্ড অচল হয়ে পড়বে ii. শিল্প ও ব্যবসায় বাণিজ্যে বিনিয়োগ করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে iii. জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র অলস সঞ্চয়গুলোকে একত্রিত করে জনগণকে সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. iii
উত্তর: খ. ii ও iii
৪৬। বাণিজ্যিক স্বার্থে পরিচালিত হয় বিধায় মুনাফা অর্জনই বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্যে নিচের কোন কাজগুলো মুখ্য ভূমিকা পালন করে?
i. আমানত গ্রহণ ও মূলধন গঠন
ii. ঋণদান ও বিনিময় বিল বাট্টাকরণ
iii. শেয়ার সিকিউরিটি ক্রয়-বিক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii.
উত্তর: ক. i ও ii.
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা