ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। ব্যাংক ব্যবসায়ে তহবিলের মূল উত্স কী?
ক. ঋণ খ. আমানত গ. শেয়ার ঘ. সিকিউরিটি
উত্তর: খ. আমানত
২। গ্রাহকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কয়টি?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
উত্তর: ঘ. ৬টি
৩। আমানতকারীর উদ্বৃত্ত অর্থ ব্যাংকে নিরাপদে সংরক্ষণ করা ব্যাংকের একটি-
ক. গুরুত্বপূর্ণ কাজ খ. অন্যতম কাজ
গ. গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ঘ. অন্যতম উদ্দেশ্য
উত্তর: ঘ. অন্যতম উদ্দেশ্য

৪। কোন হিসাবের মাধ্যমে জমাতিরিক্ত উত্তোলনের সুবিধা পাওয়া যায়?
ক. সঞ্চয়ী হিসাব খ. চলতি হিসাব
গ. স্থায়ী হিসাব ঘ. চলতি ও স্থায়ী হিসাব
উত্তর: খ. চলতি হিসাব
৫। সবার কাছে অধিক নিরাপদ হিসেবে বিবেচিত হয় কোন ব্যাংক?
ক. কেন্দ্রীয় ব্যাংক খ. বাণিজ্যিক ব্যাংক
গ. তালিকাভুক্ত ব্যাংক ঘ. অতালিকাভুক্ত ব্যাংক
উত্তর: গ. তালিকাভুক্ত ব্যাংক
৬। নগদ টাকা ছাড়াও গ্রাহক কিসের মাধ্যমে কেনাকাটা করতে পারেন?
ক. বাকিতে খ. ডেবিট কার্ড দিয়ে
গ. ক্রেডিট কার্ড দিয়ে ঘ. চুক্তির বিনিময়ে
উত্তর: গ. ক্রেডিট কার্ড দিয়ে
৭। ক্রেডিট কার্ড কী?
ক. একটি আমানতর খ. ব্যাংক হিসাব
গ. গ্রাহকের ব্যক্তিগত ঋণ
ঘ. গ্রাহকের হিসাবের প্রমাণপত্র
উত্তর: গ. গ্রাহকের ব্যক্তিগত ঋণ
৮। ATM কী?
ক. Automatic Teller Machine
খ. Automated Teller Machine
গ. Automatic Transfer Machine
ঘ. Automated Transfer Machine
উত্তর: খ. Automated Teller Machine
৯। ই-ব্যাংকিংয়ের জনপ্রিয়তা বাংলাদেশে কেমন?
ক. তেমন উজ্জ্বল নয় খ. উজ্জ্বল
গ. তেমন সম্ভাবনাময় নয় ঘ. সম্ভাবনাময়
উত্তর: খ. উজ্জ্বল
১০। লেনদেন তথা জমাদান ও উত্তোলনের সঠিক হিসাব রাখার উপায়কে কী বলে?
ক. ব্যাংক পাস বই খ. ব্যাংক হিসাব বিবরণী
গ. ব্যাংক হিসাব ঘ. চলতি হিসাব
উত্তর: গ. ব্যাংক হিসাব
১১। আমানতকারী ব্যাংকে টাকা জমা দিলে বা তার কোনো পাওনা হলে ব্যাংক ওই হিসাবে কী করে?
ক. অর্থ যোগ বা ক্রেডিট করে
খ. বিয়োগ বা ডেবিট করে
গ. ডেবিট-ক্রেডিট উভয় করে
ঘ. যোগ বা বিয়োগ কোনোটিই করে না
উত্তর: ক. অর্থ যোগ বা ক্রেডিট করে
১২। ব্যাংক হিসাব কাদের মধ্যে সম্পর্কের ভিত্তিস্বরূপ?
ক. ব্যাংকার ও গ্রাহকের
খ. ব্যাংকার ও ব্যবসায়ীদের
গ. ঋণগ্রহীতা ও ব্যাংকারের
ঘ. আমানতকারী ও ঋণদাতার
উত্তর: ক. ব্যাংকার ও গ্রাহকের
১৩। ব্যাংকে হিসাব খোলার উদ্দেশ্য কী?
ক. ঝুঁকিবিহীন লেনদেন খ. ঋণের সুযোগ
গ. নিরাপদ সংরক্ষণ ঘ. মিতব্যয়িতা অর্জন
উত্তর: গ. নিরাপদ সংরক্ষণ
১৪। ব্যাংক হিসাব মানুষের কী সৃষ্টি করে?
ক. ঝুঁকি হ্রাসের প্রবণতা খ. সঞ্চয়ের প্রবণতা
গ. মূলধন গঠনের প্রবণতা
ঘ. ব্যাংকিং সুবিধা অর্জনের প্রবণতা
উত্তর: খ. সঞ্চয়ের প্রবণতা
১৫। কিসের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়?
ক. ব্যাংক হিসাব খোলার খ. আয়ের
গ. নিরাপত্তার ঘ. ব্যাংকিং সুবিধা অর্জনের
উত্তর: ক. ব্যাংক হিসাব খোলার
১৬। ব্যাংকে হিসাব খোলায় আমানতকারীর অন্যতম সুবিধা কোনটি?
ক. ঝুঁকিবিহীন লেনদেন খ. আয়ের সুযোগ
গ. ঋণের সুযোগ ঘ. মিতব্যয়িতা অর্জন
উত্তর: ক. ঝুঁকিবিহীন লেনদেন।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা