অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৩০। Fixed Deposit Receipt কী?
ক. চলতি হিসাবের রসিদ
খ. স্থায়ী আমানতের রসিদ
গ. সঞ্চয়ী হিসাবের রসিদ
ঘ. আমানতকারী হিসাবের রসিদ
উত্তর: খ. স্থায়ী আমানতের রসিদ
৩১। FDR কী?
ক. চলতি হিসাবের রসিদ
খ. আমানতকারী হিসাবের রসিদ
গ. সঞ্চয়ী হিসাবের রসিদ
ঘ. স্থায়ী আমানত রসিদ
উত্তর: ঘ. স্থায়ী আমানত রসিদ
৩২। ব্যাংক পাস বইয়ের ওপরে কী লেখা থাকে?
ক. প্রারম্ভিক জের
খ. গ্রাহকের নাম ও হিসাব নম্বর
গ. হিসাব নম্বর ঘ. গ্রাহকের নাম
উত্তর: খ. গ্রাহকের নাম ও হিসাব নম্বর
৩৩। সঞ্চয়ী হিসাবের গ্রাহকদের ব্যাংক কর্তৃক সরবরাহকৃত একটি ছোট বই হলো—
ক. চেক বই খ. জমার বই
গ. পাস বই
ঘ. ব্যাংক হিসাব বিবরণী বই
উত্তর: গ. পাস বই
৩৪। বর্তমানে ব্যাংক পাস বইয়ের ব্যবহার দ্রুত হ্রাস পাওয়ার কারণ কী?
ক. কম্পিউটার প্রযুক্তির ব্যবহার
খ. আধুনিক পন্থার ব্যবহার
গ. হিসাববিজ্ঞানের আধুনিক ব্যবহার
ঘ. পাস বইয়ের বিকল্প ব্যবহার
উত্তর: ক. কম্পিউটার প্রযুক্তির ব্যবহার
৩৫। ব্যাংক পাস বই বর্তমানে কী হিসেবে ব্যবহূত হয়?
ক. নমুনা স্বাক্ষরযুক্ত কার্ড
খ. ব্যাংক হিসাব বিবরণী
গ. জমা রসিদ বই
ঘ. মাসিক বিবরণী
উত্তর: খ. ব্যাংক হিসাব বিবরণী
৩৬। পাস বইয়ের বিকল্প হিসেবে কী ব্যবহূত হয়?
ক. মাসিক বিবরণী
খ. জমার রসিদ বই
গ. নমুনা স্বাক্ষরযুক্ত কার্ড
ঘ. ব্যাংক হিসাব বিবরণী
উত্তর: ঘ. ব্যাংক হিসাব বিবরণী
৩৭। আমানতকারী টাকা ছাড়া আর কী ব্যাংকে জমা দিতে পারে?
ক. চেক খ. বিল গ. ড্রাফট ঘ. সবগুলো
উত্তর: ঘ. সবগুলো।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা