অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৩৮। টাকা জমাদানকালে আমানতকারী রসিদে তার নাম, তারিখ, হিসাব নম্বর ছাড়া আর কী উল্লেখ করে?
ক. সূত্র খ. চেক নম্বর
গ. টাকার পরিমাণ ঘ. নমিনির নাম
উত্তর: গ. টাকার পরিমাণ
৩৯। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ব্যাংকে হিসাব খোলে, তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কী প্রদান করা হয়?
ক. ব্যাংক পাস বই খ. জমার বই
গ. ব্যাংক হিসাব বিবরণী ঘ. স্বাক্ষর কার্ড
উত্তর: খ. জমার বই
৪০। চেকের উল্টো পৃষ্ঠায় প্রাপককে কয়টি স্বাক্ষর প্রদান করতে হয়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ১টি
উত্তর: ক. ২টি
৪১। ব্যাংক হিসাবের মালিককে বিভিন্ন পৃষ্ঠাসংবলিত চেক বই প্রদান করে। নিচের কোনটি সঠিক?
ক. ১০, ১৫ ও ২০ খ. ২০, ২৫ ও ৫০
গ. ১০, ২৫ ও ৫০ ঘ. ১০, ২০ ও ৩০
উত্তর: গ. ১০, ২৫ ও ৫০
৪২। বাহকের চেক বা হুকুম চেক ব্যাংক কাউন্টারে উপস্থাপন করা হলে চেক গ্রহণপূর্বক ব্যাংক কর্মীরা টোকেন ব্যবহার না করে অনেক ব্যাংক চেকের পাতার সঙ্গে বাড়তি একধরনের ছাপানো— ব্যবহার করেন।
ক. ছাপানো কুপন বা Proforma
খ. ছাপানো নমুনা স্বাক্ষর
গ. ছাপানো নমুনা স্বাক্ষরসংবলিত কুপন
ঘ. ছাপানো টোকেন
উত্তর: ক. ছাপানো কুপন বা Proforma
৪৩। চলতি হিসাব কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
উত্তর: ক. ২ প্রকার
৪৪। কোন হিসাবে ব্যাংক জমাকারীকে যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করতে পারে?
ক. স্থায়ী হিসাব খ. সঞ্চয়ী হিসাব
গ. চলতি হিসাব ঘ. পৌনঃপুনিক হিসাব
উত্তর: গ. চলতি হিসাব
৪৫। যে হিসাবের মাধ্যমে ব্যাংক জমাকারীকে কার্য দিবসে যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করার সুবিধা দেয় তাকে কী বলে?
ক. স্থায়ী হিসাব খ. চলতি হিসাব গ. সঞ্চয়ী হিসাব ঘ. বিমা সঞ্চয়ী হিসাব
উত্তর: খ. চলতি হিসাব।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা