অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৪৬। হিসাবের মালিক নিজেই প্রাপক হলে চেকে প্রাপকের স্থানে কোন কথাটি উল্লেখ করতে হয়?
ক. বাহককে খ. নিজ
গ. স্বয়ং ঘ. আমিই
উত্তর: খ. নিজ
৪৭। সঞ্চয়ী হিসাব হতে শহর এলাকায় সাধারণত ২০০০০ টাকার অধিক উত্তোলনের জন্য কত দিন পূর্বে নোটিশ প্রদান করতে হয়?
ক. ২ দিন খ. ৫ দিন
গ. ৭ দিন ঘ. ১০ দিন
উত্তর: গ. ৭ দিন
৪৮। চলতি ও সঞ্চয়ী হিসাবের মধ্যে মূল পার্থক্য কী?
ক. উদ্দেশ্যগত খ. ধরনগত
গ. উপযোগিতাগত
ঘ. প্রাথমিক আমানতগত
উত্তর: ক. উদ্দেশ্যগত
৪৯। স্থায়ী হিসাবের উদ্দেশ্য হলো—
ক. অধিক আয় অর্জন করা
খ. পৌনঃপুনিক অর্থ সংস্থান করা
গ. অর্থ সঞ্চয় করা
ঘ. স্বল্প পরিমাণে সুদ দেওয়া
উত্তর: ক. অধিক আয় অর্জন করা
৫০। ব্যষ্টিক অর্থনীতির জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য হলো—
i. বিনিয়োগ ii. সঞ্চয় প্রবণতা সৃষ্টি
iii. আন্তর্জাতিক বাণিজ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৫১। ব্যাংকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব হলো—
i. আমানত গ্রহণ ii. বিনিয়োগ
iii. বৈদেশিক বিনিময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৫২। কোনটি ব্যাংক হিসাব নয়?
i. চলতি ও সঞ্চয়ী হিসাব
ii. স্কুল ও বিমা সঞ্চয়ী হিসাব
iii. দেশীয় ও বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. ii ঘ. ii ও iii
উত্তর: খ. iii
৫৩। ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের কী প্রয়োজন হয়?
i. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ii. চাকরির অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি
iii. এসএসসি সনদের সত্যায়িত কপি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
উত্তর: ক. i
৫৪। ইলেকট্রনিক ব্যাংকিংয়ের পণ্য ও সেবার অন্তর্ভুক্ত হলো—
i. এটিএম ii. ইন্টারনেট ব্যাংকিং
iii. কল সেন্টার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৫৫। ব্যাংক হিসাব বন্ধ করতে হলে গ্রাহককে ফেরত দিতে হয়—
i. অব্যবহূত চেক বই
ii. ব্যবহূত পাস বই
iii. পূরণকৃত ফরমের অনুলিপি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. iii ঘ. ii ও iii
উত্তর: ক. i
৫৬। ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা কী?
i. ঘরে বসে তহবিল স্থানান্তর করা
ii. হিসাবের বিবরণী জানা যায়
iii. বিল প্রদান করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৫৭। ব্যাংকে হিসাব খোলার মূল উদ্দেশ্য হলো—
i. অর্থের নিরাপদ সংরক্ষণ
ii. সহজে অর্থ লেনদেন করা
iii. মিতব্যয়িতা অর্জন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii.
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা