ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১ 
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৫৮। ব্যাংক আমানতকারীকে কীভাবে সাহায্য করে থাকে?
i. আর্থিক বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ ii. তথ্য সরবরাহ
iii. পরামর্শ
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৫৯। একজন গ্রাহক ব্যাংকে কোন ধরনের হিসাব খুলতে পারেন?
i. চলতি ii. সঞ্চয়ী iii. স্থায়ী
কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৬০। ব্যক্তির নামে হিসাব খোলার ক্ষেত্রে কী ধরনের কাগজপত্র জমা দিতে হয়?
i. আবেদনকারীর সদ্য তোলা এক বা একাধিক পাসপোর্ট সাইজের ছবি ii. জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি
iii. পরিচয়দানকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গের ছবি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৬১। যিনি ব্যাংকে হিসাব খোলেন তাকে কী বলা হয়?
i. ব্যাংকার ii. আমানতকারী
iii. মক্কেল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৬২। আমানত হিসেবে গৃহীত কোন হিসাবের টাকা ব্যাংক বিনিয়োগ করতে পারে?
i. চলতি হিসাব ii. স্থায়ী হিসাব iii. সঞ্চয়ী হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
উত্তর: ঘ. ii ও iii.
মুহাম্মদ আলী, শিক্ষক মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা