অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৬৩। জনগণের জন্য কোন ব্যাংক হিসাব সুপ্রচলিত?
i. সঞ্চয়ী হিসাব
ii. চলতি হিসাব
iii. স্থায়ী হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii
উত্তর: ক. i
৬৪। সীমিত আয়ের জনগণের জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী হওয়ার যৌক্তিকতা হলো—
i. সামান্য পরিমাণ টাকা দিয়ে এ হিসাব খোলা যায় এবং যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায়
ii. বিপদ-আপদে ঋণ পাওয়া যায়
iii. বছরে দুবার এ হিসাবের টাকার ওপর সুদ দেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬৫ ও ৬৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রাহাত নবম শ্রেণির ছাত্র। তার বাবা হানিফ সাহেব একজন বড় ব্যবসায়ী। তিনি চীন থেকে বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় ডিলারদের মাধ্যমে বিক্রি করেন। তিনি নগদের পরিবর্তে ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
৬৫। রাহাতের জন্য ব্যাংকের উপযোগী হিসাব কোনটি?
ক. সঞ্চয়ী হিসাব
খ. ডিপোজিট পেনশন স্কিম হিসাব
গ. স্কুল সঞ্চয়ী হিসাব
ঘ. চলতি হিসাব
উত্তর: গ. স্কুল সঞ্চয়ী হিসাব
৬৬। উদ্দীপকের রাহাতের বাবা হানিফ সাহেবের জন্য কোন হিসাব অধিক উপযোগী?
ক. চলতি হিসাব খ. স্থায়ী হিসাব
গ. সঞ্চয়ী হিসাব
ঘ. ঋণ আমানতি হিসাব
উত্তর: ক. চলতি হিসাব
৬৭। হানিফ সাহেব একজন বড় আমদানিকারক। ব্যবসায়ের সমৃদ্ধির জন্য তিনি ব্যাংকের কোন সুবিধাটি নিতে পারেন?
i. বৈদেশিক মুদ্রা হিসাব খুলতে পারেন
ii. এটিএম, এসএমএস ও ইন্টারনেট ব্যাংকিং সুবিধা নিতে পারেন
iii. প্রয়োজনে চেক বই, পাস বই এবং ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা