অধ্যায়-১১
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৬৮ ও ৬৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ঢাকার মি. আলাল সাহেব নিজস্ব পুঁজি নিয়ে একটি পাইকারি ব্যবসায় স্থাপন করেন। তিনি স্থানীয় চেয়ারম্যান ও বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপকের পরামর্শ নিয়ে একটি উপযুক্ত ব্যাংক হিসাব খোলেন।
৬৮। মি. আলাল সাহেবের উপযুক্ত ব্যাংক হিসাব কোনটি?
ক. চেকসহ সঞ্চয়ী হিসাব
খ. স্থায়ী হিসাব গ. চলতি হিসাব
ঘ. চেক ছাড়া সঞ্চয়ী হিসাব
উত্তর: গ. চলতি হিসাব
৬৯। মি. আলাল সাহেব তার ব্যাংক হতে যে ধরনের সুবিধা পাবেন, তা হলো—
i. ব্যাংক চলাকালীন যতবার ইচ্ছা টাকা উত্তোলন করতে পারবেন
ii. জমাতিরিক্ত ঋণ নেওয়া যাবে
iii. জমাকৃত অর্থের জন্য সুদ পাবেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৭০ ও ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হারুন তিতুমীর কলেজের একজন দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাবা তাকে প্রতিদিন ৫০ টাকা টিফিন বাবদ দেয়। হারুন সম্পূর্ণ টাকা টিফিন বাবদ খরচ না করে প্রতিদিন ২০ টাকা করে রেখে দেয়। হারুনের বন্ধু তাহিরের বাবা একজন ব্যাংক কর্মকর্তা। হারুন তার কাছ থেকে জানতে পারে প্রতিদিনের টাকা কীভাবে ব্যাংকে জমা রাখা যায়।
৭০। হারুনের জন্য কোন হিসাব উপযোগী?
ক. সঞ্চয়ী হিসাব খ. চলতি হিসাব
গ. স্থায়ী হিসাব ঘ. সঞ্চয়ী ও স্থায়ী হিসাব
উত্তর: ক. সঞ্চয়ী হিসাব
৭১। নিচের কোনটি হারুনের জন্য সঞ্চয়ী হিসাব খোলার পক্ষে অধিক উপযোগী?
i. হারুন তার সুবিধামতো জমা দিতে পারবে
ii. সঞ্চয়ী হিসাব খোলার মাধ্যমে সঞ্চয়ের সঙ্গে সঙ্গে হারুনের মুনাফাও বাড়বে
iii. পাস বই ব্যবহারের মাধ্যমে হারুন তার হিসাবের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা