অধ্যায়-১২
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাস ব্যাংকিং ব্যবসায়ের কী?
ক. উদ্দেশ্য খ. বৈশিষ্ট্য গ. মূলমন্ত্র ঘ. কাজ
উত্তর: গ. মূলমন্ত্র
২। কিসের কারণে ব্যাংক তার আমানতকারীর জমাকৃত টাকা ফেরত দিতে বাধ্য থাকে?
ক. ডেটর-ক্রেডিটর সম্পর্ক খ. চুক্তিবদ্ধ সম্পর্ক
গ. ব্যাংক গ্রাহকের অছি ঘ. ব্যাংক গ্রাহকের প্রতিনিধি
উত্তর: খ. চুক্তিবদ্ধ সম্পর্ক
৩। গ্রাহকের স্বার্থ রক্ষা করা ব্যাংকের কোন ধরনের দায়িত্ব?
ক. পবিত্র খ. প্রয়োজনীয় গ. গুরুত্বপূর্ণ ঘ. অন্যতম
উত্তর: ক. পবিত্র
৪। সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে বাধ্য থাকে—
ক. চুক্তি অনুযায়ী খ. যথাযথ প্রক্রিয়ায় চাহিবামাত্র
গ. হিসাব অনুযায়ী ঘ. নির্দিষ্ট দিনে চাহিবামাত্র
উত্তর: খ. যথাযথ প্রক্রিয়ায় চাহিবামাত্র
৫। ব্যাংক তার মক্কেলের প্রাপ্য সুদ কীভাবে তার হিসাবে জমা করে?
ক. চেকের মাধ্যমে খ. আদেশ জারির মাধ্যমে
গ. স্বয়ংক্রিয়ভাবে ঘ. পদ্ধতিগতভাবে
উত্তর: গ. স্বয়ংক্রিয়ভাবে
৬। কোন হিসাবের জমাতিরিক্ত উত্তোলন হলে ঋণগ্রহীতার কাছ থেকে ব্যাংক সুদ কেটে নেয়?
ক. সঞ্চয়ী হিসাব খ. চলতি হিসাব
গ. স্থায়ী হিসাব ঘ. চলতি ও স্থায়ী হিসাব
উত্তর: খ. চলতি হিসাব
৭। আমানতকারী কর্তৃক ব্যাংকের ওপর লিখিত আদেশকে কী বলে?
ক. বিল খ. ব্যাংক ড্রাফট গ. চালান ঘ. চেক
উত্তর: ঘ. চেক
৮। সাধারণত চেক কত ধরনের হয়?
ক. দুই ধরনের খ. তিন ধরনের
গ. চার ধরনের ঘ. পাঁচ ধরনের
উত্তর: ক. দুই ধরনের
৯. সাধারণত কোন ধরনের চেককে দাগকাটা চেক বলা হয়?
ক. বাহক চেক খ. হুকুম চেক
গ. ব্যক্তিগত চেক ঘ. প্রাতিষ্ঠানিক চেক
উত্তর: খ. হুকুম চেক
১০. ব্যাংক এবং গ্রাহককের সম্পর্ক কিসের ওপর গড়ে উঠে?
ক. বিশ্বাস খ. চুক্তি গ. হলফনামা ঘ. মৌখিক
উত্তর: ক. বিশ্বাস
১১. দীর্ঘকালীন লেনদেন চালু না রাখা হলে ব্যাংক তার মক্কেলের হিসাবের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।
ক. হিসাব চালু রাখে খ. হিসাব বন্ধ করে দেয় গ. হিসাব চালু রাখতে নোটিশ দেয় ঘ. আদালতের শরণাপন্ন হয়
উত্তর: খ. হিসাব বন্ধ করে দেয়
১২. ব্যাংকার বলা হয় কাকে?
ক. গার্মেন্টস ব্যবসায় লিপ্ত ব্যক্তি
খ. ব্যাংকিং ব্যবসায় লিপ্ত ব্যক্তি
গ. আমদানি ব্যবসায় লিপ্ত কোম্পানি ঘ. সবগুলো
উত্তর: খ. ব্যাংকিং ব্যবসায় লিপ্ত ব্যক্তি
১৩. ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্ক হলো—
ক. ডেটর সম্পর্ক খ. ক্রেডিটর সম্পর্ক
গ. ডেটর-ক্রেডিটর সম্পর্ক ঘ. কোনো সম্পর্ক নেই
উত্তর: গ. ডেটর-ক্রেডিটর সম্পর্ক
১৪. গ্রাহক ব্যাংকের কাছে টাকা জমা দিলে ব্যাংক—
ক. ডেটর খ. ক্রেডিটর
গ. ডেটর-ক্রেডিটর ঘ. কোনো সম্পর্ক নেই
উত্তর: ক. ডেটর
১৫. গ্রাহক ব্যাংকের কাছে টাকা জমা দিলে গ্রাহক কী হয়?
ক. ডেটর খ. ক্রেডিটর
গ. ডেটর-ক্রেডিটর উভয়ই ঘ. কোনো সম্পর্ক নেই
উত্তর: খ. ক্রেডিটর
১৬. কিসের মাধ্যমে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে?
ক. দেনা পরিশোধ খ. পাওনা আদায়
গ. পরামর্শ প্রদান ঘ. সবগুলো
উত্তর: ঘ. সবগুলো
১৭। ব্যাংক তার মক্কেলের কোন অংশ স্বয়ংক্রিয়ভাবে ক্রয় হিসাবে জমা করে?
ক. প্রাপ্য বিল খ. প্রাপ্য সুদ
গ. প্রদেয় বিল ঘ. প্রদেয় সুদ
উত্তর: খ. প্রাপ্য সুদ
১৮। ব্যাংক যে ক্ষেত্রে চেকের বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে তাকে বলে?
ক. বাহক চেক খ. হুকুম চেক.
গ. দাগহীন চেক. ঘ. দাগকাটা
উত্তর: ক. বাহক চেক
১৯। যে ধরনের চেক গ্রাহকের আদেশ অনুযায়ী নির্দিষ্ট প্রাপককে ব্যাংকের হিসাবের মাধ্যমে পরিশোধ করে তাকে কী বলে?
ক. বাহক চেক খ. হুমুক চেক
গ. প্রাপ্য বিল. ঘ. প্রদেয় বিল
উত্তর: খ. হুমুক চেক
২০. হুকুম চেকের অন্য নাম কী?
ক. বাহক চেক খ. দাগহীন চেক.
গ. দাগকাটা চেক ঘ. প্রদেয় বিল
উত্তর: গ. দাগকাটা চেক
২১. মক্কেলের মৃত্যু হলে ব্যাংক হিসাবের কী হয়?
ক. হিসাব খোলা থাকে খ. হিসাব বন্ধ হয়ে যায়
গ. হিসাব চালু থাকে ঘ. হিসাব বন্ধ হয় না
উত্তর: খ. হিসাব বন্ধ হয়ে যায় ।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা