ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২২. ব্যাংকের সঙ্গে গ্রাহকের সম্পর্ক হলো—
ক. সামাজিক সম্পর্ক খ. ব্যবসায়িক সম্পর্ক
গ. ব্যক্তিগত সম্পর্ক ঘ. সততার সম্পর্ক
উত্তর: খ. ব্যবসায়িক সম্পর্ক।
২৩. ব্যাংকিং ব্যবসার মূলমন্ত্র হচ্ছে—
ক. ব্যাংক ও ব্যাংকারের আস্থা ও বিশ্বাস
খ. ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাস
গ. বন্ধকদাতা ও গ্রহীতার সম্পর্ক
ঘ. কোনোটি নয়
উত্তর: খ. ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাস
২৪. ব্যাংক সাধারণত কয় ধরনের হিসাব পরিচালনা করে?
ক. দুই খ. চার গ. তিন ঘ. পাঁচ
উত্তর: গ. তিন
২৫. কোন ধরনের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে সাধারণত পরিচয়করণ আবশ্যক নয়?
ক. সঞ্চয়ী হিসাব খ. চলতি হিসাব
গ. স্থায়ী হিসাব ঘ. বিশেষ চলতি হিসাব
উত্তর: গ. স্থায়ী হিসাব
২৬. ব্যাংক পাস বই থেকে কী জানা যায়?
ক. সমাপনী জের খ. মনোনীত ব্যক্তির নাম
গ. নমুনা দস্তখত ঘ. হিসাব গ্রহীতার বিবরণ
উত্তর: ক. সমাপনী জের
২৭. কোন ধরনের হিসাব মালিককে ব্যাংক চেক বই সরবরাহ করে না?
ক. সঞ্চয়ী খ. চলতি গ. বিশেষ চলতি ঘ. স্থায়ী
উত্তর: ঘ. স্থায়ী
২৮. হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংক বাছাইয়ে একজন সাধারণ গ্রাহকের কাছে কম গুরুত্বপূর্ণ?
ক. ব্যাংকের অবস্থান
খ. ব্যাংক কর্মীদের ব্যবহার
গ. ব্যাংকের আর্থিক সামর্থ্য
ঘ. প্রদত্ত সেবা সুবিধাসমূহ
উত্তর: গ. ব্যাংকের আর্থিক সামর্থ্য
২৯. সবচেয়ে কম পরিমাণ অর্থ দিয়ে নিচের কোন হিসাব খোলা যায়?
ক. চলতি হিসাব খ. বিশেষ চলতি হিসাব
গ. সঞ্চয়ী হিসাব ঘ. আমানত হিসাব
উত্তর: গ. সঞ্চয়ী হিসাব
৩০. একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংক বাছাইয়ে ব্যাংকের কোন গুণটি অধিক বিবেচনা করে?
ক. আইনগত স্বত্বা খ. অবস্থান
গ. ব্যাংকের সচ্ছলতা ঘ. ব্যাংকের তারল্য
উত্তর: খ. অবস্থান।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা