ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২ 

প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৩১. প্রায়ই ঋণ সুবিধা প্রত্যাশা করেন এমন ব্যক্তির জন্য কোন ধরনের হিসাব উত্তম?

ক. সঞ্চয়ী খ. বিশেষ গ. চলতি ঘ. স্থায়ী

উত্তর: গ. চলতি

৩২. কোন ধরনের চেকের হস্তান্তর সহজ?

ক. বাহক খ. হুকুম গ. দাগকাটা ঘ. ফাঁকা

উত্তর: ক. বাহক

৩৩. কিসের মাধ্যমে ব্যাংক থেকে সরাসরি টাকা উত্তোলন করা যায়?

ক. চেক খ. পে-অর্ডার

গ. ডেবিট ভাউচার ঘ. ব্যাংক ড্রাফট

উত্তর: ক. চেক

৩৪. ব্যাংক জমাতিরিক্ত কোন হিসাবের ক্ষেত্রে প্রযোজ্য?

ক. সঞ্চয়ী হিসাব খ. চলতি হিসাব

গ. স্থায়ী হিসাব ঘ. ঋণ হিসাব

উত্তর: খ. চলতি হিসাব

৩৫. কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস?

ক. অবচয় খ. মূলধন গ. ঋণ ঘ. বিনিয়োগ

উত্তর: খ. মূলধন

৩৬. চেক হারিয়ে গেলে কী ব্যবস্থা নিতে হয়?

ক. পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয় খ. জিডি করতে হয় গ. ব্যাংককে জানাতে হয়

ঘ. আদালতে মামলা করতে হয়

উত্তর: গ. ব্যাংককে জানাতে হয়

৩৭. ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্ক কিসের ওপর নির্ভর করে তৈরি হয়?

i. সততা ও আদর্শ ii. নিষ্ঠা ও বিশ্বাস

iii. সততা ও বিশ্বাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

৩৮. ব্যাংকিং ব্যবসায়ে লিপ্ত এমন কাকে ব্যাংকার বলা হয়?

i. ব্যক্তি ii. করপোরেশন iii. কোম্পানি

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ঘ. i, ii ও iii

৩৯. ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসেবে কাজ করে—  i. গ্রাহকের পক্ষে দেনা পরিশোধ ii. ঋণ দান iii. গ্রাহকের পক্ষে পাওনা আদায়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ i, ii ও iii

উত্তর: খ. i ও iii

৪০. গ্রাহক চুক্তি অনুযায়ী ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক কীভাবে পাওনা উদ্ধার করবে?

i. সম্পত্তি ক্রোকের মাধ্যমে ii. র্যাবের সহায়তায় iii. সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ i, ii ও iii

উত্তর: খ. i ও iii

৪১. গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব হলো—

i. অর্থ ফেরত ii. হিসাবের গোপনীয়তা

iii. সুদ আদায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ i, ii ও iii

উত্তর: ক. i ও ii

৪২. ব্যাংকের প্রতি গ্রাহকদের দায়িত্ব হলো—

i. সততা ii. অর্থ ফেরত iii. সুদ আদায়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ i, ii ও iii

উত্তর: গ. i ও iii

৪৩. মক্কেলের চেক অঙ্কনের সময় কোন ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়?

i. সঠিক স্বাক্ষর ii. সঠিক তারিখ

iii. চেকে লিখিত টাকা হিসাবে জমা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii   

উত্তর: ঘ. i, ii ও iii.

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

মুহাম্মদ আলী, শিক্ষক

মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা