ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। কোন ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. তালিকাভুক্ত ব্যাংক
গ. বিনিময় ব্যাংক ঘ. কেন্দ্রীয় ব্যাংক
উত্তর: ঘ. কেন্দ্রীয় ব্যাংক
২। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি অন্যতম কাজ কী?
ক. মূল্যস্তর স্থিতিশীল রাখা
খ. ব্যাংকব্যবস্থার উন্নয়ন
গ. নোট ও মুদ্রা প্রচলন ঘ. ঋণ নিয়ন্ত্রণ
উত্তর: ক. মূল্যস্তর স্থিতিশীল রাখা
৩. কোনটি কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলির অন্তভর্ুক্ত?
ক. তহবিল সংরক্ষণ
খ. মুদ্রার ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণ
গ. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
ঘ. সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি
উত্তর: ক. তহবিল সংরক্ষণ
৪। কেন্দ্রীয় ব্যাংক কিসের মাধ্যমে এক ব্যাংকের সঙ্গে আরেক ব্যাংকের লেনদেন নিষ্পত্তি করে?
ক. সালিসকেন্দ্র খ. নিকাশ ঘর
গ. কমিটি ঘ. পর্ষদ
উত্তর: খ. নিকাশ ঘর
৫। নতুন ব্যাংক অনুমতি ও তালিকাভুক্তির কাজটি কে করে?
ক. তালিকাভুক্ত ব্যাংক খ. বাণিজ্যিক ব্যাংক
গ. বাংলাদেশ ব্যাংক ঘ. সমবায় ব্যাংক
উত্তর: গ. বাংলাদেশ ব্যাংক
৬। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক. বাংলাদেশ ব্যাংক খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. সোনালী ব্যাংক ঘ. জনতা ব্যাংক
উত্তর: ক. বাংলাদেশ ব্যাংক
৭। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন?
ক. চেয়ারম্যান খ. ব্যবস্থাপনা পরিচালক
গ. গভর্নর ঘ. প্রেসিডেন্ট
উত্তর: গ. গভর্নর
৮। রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর
খ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
গ. ১৯৭২ সালের ৩১ অক্টোবর
ঘ. ১৯৭১ সালের ৩১ অক্টোবর
উত্তর: গ. ১৯৭২ সালের ৩১ অক্টোবর
৯। রাষ্ট্রপতির আদেশ ১২৭ নামের অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কার্যকর ঘোষণা করা হয় কোন তারিখ থেকে?
ক. ১৯৭২ সালের ৩১ অক্টোবর
খ. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ৩১ অক্টোবর
ঘ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
উত্তর: ঘ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
১০। ১৯৬৪ সালে কেন্দ্রীয় ব্যাংকের আদলে গড়ে ওঠা ব্যাংকের নাম কী?
ক. রিকস ব্যাংক অব সুইডেন
খ. ব্যাংক অব ইংল্যান্ড
গ. ব্যাংক অব সুইজারল্যান্ড
ঘ. রিকস ব্যাংক অব স্পেন
উত্তর: খ. ব্যাংক অব ইংল্যান্ড
১১। ব্যাংক অব ইংল্যান্ড প্রথমে কীভাবে গঠিত হয়?
ক. সরকারি তত্ত্বাবধানে খ. একা মালিকানায়
গ. নিজস্ব মালিকানায় ঘ. যেৌথ মালিকানায়
উত্তর: ঘ. যেৌথ মালিকানায়
১২. কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংকিং সমাজের নেতা, রাজ্য ও সূর্য সবকিছু। উক্তিটি কে করেছেন?
ক. ড. এস এন সেন খ. ড. মুহাম্মদ ইউনূস
গ. এম এইচ ডিকক ঘ. আর পি কেন্ট
উত্তর: ক. ড. এস এন সেন
১৩। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার ৩৮ বছর পর কোন ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে?
ক. ব্যাংক অব ইংল্যান্ড
খ. ব্যাংক অব ফ্রান্স
গ. ব্যাংক অব নরওয়ে
ঘ. ব্যাংক অব নেদারল্যান্ড
উত্তর: ক. ব্যাংক অব ইংল্যান্ড
১৪। Mother of Central Bank নামে অভিহিত করা হয়∏
ক. The National Bank of Austria
খ. The Reicks Bank of Germany
গ. The Bank of Netherland
ঘ. Bank of England.
উত্তর: ঘ. Bank of England.
১৫। আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক. রিজার্ভ ব্যাংক অব আমেরিকা
খ. রিকস ব্যাংক অব আমেরিকা
গ. ফেডারেল রিজার্ভ সিস্টেম
ঘ. মারফেজ ব্যাংকাসি
উত্তর: গ. ফেডারেল রিজার্ভ সিস্টেম।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল