ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩ 
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

২৪। বর্তমানে বাংলাদেশে কয়টি নিকাশ ঘরব্যবস্থা চালু রয়েছে?
ক. ৯টি খ. ৭টি গ. ১৬টি ঘ. ১২টি
উত্তর: গ. ১৬টি
২৫। বাংলাদেশে ১৬টি নিকাশ ঘরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি কয়টি পরিচালনা করে?
ক. ৯টি খ. ৭টি গ. ৮টি ঘ. ১২টি
উত্তর: খ. ৭টি
২৬। নিকাশ ঘর কী?
ক. আন্তঃব্যাংকিং দেনা-পাওনার নিষ্পত্তিস্থল
খ. আন্তঃব্যাংকিং দেনা-পাওনার উৎ পত্তিস্থল
গ. দেনা-পাওনার নিষ্পত্তিস্থল
ঘ. দেনা-পাওনার উৎ পত্তিস্থল
উত্তর: ক. আন্তঃব্যাংকিং দেনা-পাওনার নিষ্পত্তিস্থল
২৭। অর্থনীতির ভারসাম্য নষ্ট হয় কীভাবে?
ক. ঋণের পরিমাণ কম হলে
খ. ঋণের পরিমাণ বেশি হলে
গ. ঋণের পরিমাণ অধিক বা স্বল্প হলে
ঘ. আমানতের পরিমাণ বেশি হলে
উত্তর: গ. ঋণের পরিমাণ অধিক বা স্বল্প হলে
২৮। কোন ব্যাংককে কেন্দ্র করে দেশে ব্যাংকিংব্যবস্থা ও মুদ্রাবাজার গড়ে ওঠে?
ক. কেন্দ্রীয় ব্যাংক খ. শিল্প ব্যাংক
গ. সমবায় ব্যাংক ঘ. বাণিজ্যিক ব্যাংক
উত্তর: ক. কেন্দ্রীয় ব্যাংক
২৯। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক. ব্যাংক অব বাংলাদেশ
খ. বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক
গ. বাংলাদেশ ব্যাংক
ঘ. ন্যাশনাল ব্যাংক অব বাংলাদেশ
উত্তর: গ. বাংলাদেশ ব্যাংক
৩০। সরকারের প্রতিনিধি ও আর্থিক পরামর্শদাতা হিসেবে কাজ করে কোন ব্যাংক?
ক. শিল্প ব্যাংক খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. কৃষি ব্যাংক ঘ. বাণিজ্যিক ব্যাংক
উত্তর: খ. কেন্দ্রীয় ব্যাংক
৩১। দেশের মুদ্রা প্রচলনের ক্ষমতা কার ওপর ন্যস্ত?
ক. সরকার খ. অর্থ মন্ত্রণালয়
গ. কেন্দ্রীয় ব্যাংক ঘ. বিনিময় ব্যাংক
উত্তর: গ. কেন্দ্রীয় ব্যাংক
৩২। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের চেকের লেনদেনের নিষ্পত্তিতে কী হিসেবে কাজ করে?
ক. নিয়ন্ত্রক খ. নিকাশ ঘর গ. মুরব্বি ঘ. পরিদর্শক
উত্তর: খ. নিকাশ ঘর
৩৩। কোন ব্যাংক প্রয়োজনে দেশে-বিদেশে সরকারের প্রতিনিধিত্ব করে?
ক. পূবালী ব্যাংক খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. বাণিজ্যিক ব্যাংক ঘ. সোনালী ব্যাংক
উত্তর: খ. কেন্দ্রীয় ব্যাংক।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা