ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩ 
প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ও ব্যাংকিং থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৩৪। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া'র গভর্নর ও ডেপুটি গভর্নরের মেয়াদ কত?
ক. ৬ বছর খ. ৫ বছর
গ. ৭ বছর ঘ. ৩ বছর
উত্তর: খ. ৫ বছর
৩৫। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কে নিয়ন্ত্রণ করেন?
ক. গভর্নর খ. সরকার
গ. অর্থ মন্ত্রণালয় ঘ. প্রধানমন্ত্রী
উত্তর: খ. সরকার
৩৬। কোনটি কেন্দ্রীয় ব্যাংকের উন্নয়নমূলক কার্যাবলির আওতায় রয়েছে?
ক. বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন
খ. আর্থিক লেনদেনের উন্নয়ন
গ. ব্যাংকের তালিকাভুক্তিকরণ
ঘ. তথ্য সংগ্রহ ও সরবরাহ
উত্তর: ক. বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন
৩৭। নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকারী প্রতিষ্ঠান কোনটি?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. মালিকানাধীন প্রতিষ্ঠান
গ. কেন্দ্রীয় ব্যাংক ঘ. শিল্প ব্যাংক
উত্তর: গ. কেন্দ্রীয় ব্যাংক
৩৮। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা কার ওপর ন্যস্ত থাকে?
ক. পরিচালনা বোর্ড খ. গভর্নর
গ. পরিচালক ঘ. ডেপুটি গভর্নর
উত্তর: ক. পরিচালনা বোর্ড
৩৯। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরকার কতর্ৃক কত বছর মেয়াদের জন্য নিযুক্ত হন?
ক. ৩ বছর খ. ৪ বছর
গ. ৫ বছর ঘ. ৬ বছর
উত্তর: ক. ৩ বছর
৪০। কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে বহির্বিশ্বের সঙ্গে কোন বিষয়ে যোগাযোগ রক্ষা করে?
ক. আর্থিক বিষয়ে খ. বৈদেশিক বিনিময়
গ. অর্থনৈতিক কল্যাণ
ঘ. অর্থনৈতিক স্বার্থরক্ষা
উত্তর: ক. আর্থিক বিষয়ে
৪১। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত জার্মানির কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক. The Reicks Bank of Germany
খ. The Bank of Germany
গ. Germany National Bank
ঘ. Reserve Bank of Germany
উত্তর: ক. The Reicks Bank of Germany
৪২। দেশের সরকার কতর্ৃক ইসু্যকৃত মোট বিহিত মুদ্রার পরিমাণকে কী বলে?
ক. অর্থ সংগ্রহ খ. অর্থ সরবরাহ
গ. প্রচলিত মুদ্রা ঘ. অর্থ মজুত
উত্তর: খ. অর্থ সরবরাহ
৪৩। Èঋণ নিয়ন্ত্রণ হলো ব্যাংকের ঋণ বা অগ্রিম পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।'-এটি কার উক্তি?
ক. P.H Collin খ. K.K. Dewett
গ. Prof. Shaw ঘ. M.C Vaish
উত্তর: খ. K.K. Dewett
৪৪। খোলাবাজার নীতির মূল বৈশষ্ট্যি-
ক. বন্ড, সিকিউরিটিজ, শেয়ার ক্রয়-বিক্রয়
খ. বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি
গ. বাজারে ঋণের পরিমাণ হ্রাস
ঘ. বন্ড. সিকিউরিটিজ, শেয়ার বিক্রয়
উত্তর: ক. বন্ড, সিকিউরিটিজ, শেয়ার ক্রয়-বিক্রয়
৪৫। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের উত্তম সম্পর্ক বিদ্যমানের ফলে কী হয়?
ক. ব্যাংকিংব্যবস্থা প্রসারিত হয়
খ. ব্যাংকহার নীতি কার্যকর হয়
গ. খোলাবাজার নীতি সফলতা লাভ করে
ঘ. খোলাবাজার কার্যক্রমে ব্যাঘাত ঘটে
উত্তর: খ. ব্যাংকহার নীতি কার্যকর হয়
৪৬। কেন্দ্রীয় ব্যাংক সৃষ্টির পর থেকেই পালন করে আসছে-
i. মূলধন গঠন ii. মুদ্রা প্রচলন
iii. ঋণ নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii.

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা