অধ্যায়-১৩
প্রিয় শিক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৫৬। বাংলাদেশ ব্যাংকের বিভাগের মধ্যে রয়েছে—
i. গবেষণা বিভাগ
ii. জনসংযোগ ও প্রকাশনা বিভাগ
iii. নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৫৭। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বিষয়ে ধারণা পাওয়া যায়—
i. বাজারে ব্যাংক ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখা
ii. বিভিন্ন পদ্ধতি বা কৌশল প্রয়োগ
iii. তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঋণ নিয়ন্ত্রণ কৌশলের মুখ্য সহযোগী ক্ষেত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৫৮। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ বা সংখ্যাত্মক ঋণ পদ্ধতির মধ্য রয়েছে—
i. ব্যাংকহার নীতি
ii. ঋণের বরাদ্দকরণ নীতি
iii. খোলাবাজার নীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
# নিচের উদ্দীপকটি পড় এবং ৫৯ থেকে ৬১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক ১৮০০ সালে The Bank of France Act অনুসারে প্রতিষ্ঠিত হয় হয় এবং ১৮০৩ সালে তা স্বাভাবিক কার্যক্রম শুরু করে। ১৮৪৮ সালে এ ব্যাংকটিকে এককভাবে নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতা প্রদান করা হয়। ১৯৪৫ সালে ব্যাংকটি জাতীয়করণ করা হয়।
৫৯। ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
ক. ব্যাংক অব ফ্রান্স
খ. রিজার্ভ ব্যাংক অব ফ্রান্স
গ. ফ্রান্স ন্যাশনাল ব্যাংক
ঘ. স্টেট ব্যাংক অব ফ্রান্স
উত্তর: ক. ব্যাংক অব ফ্রান্স
৬০। ব্যাংক অব ফ্রান্সের পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা কত?
ক. ২১ জন খ. ২৩ জন
গ. ১৯ জন ঘ. ১৭ জন
উত্তর: খ. ২৩ জন
৬১। পরিচালনা পর্ষদের নির্বাচিত প্রতিনিধি কারা?
i. একজন গভর্নর
ii. দুজন ডেপুটি গভর্নর
iii. ২০ জন সদস্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড় এবং ৬২ থেকে ৬৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আরভিল নামক একজন ব্যাংকারের চিন্তার ফসল হিসেবে ১৭৭৫ সালে ‘ব্যাংক অব ইংল্যান্ডের আওতায় সর্বপ্রথম 'The Banker's clearing House' প্রতিষ্ঠিত হয় এবং ব্যাংকিং ইতিহাসের অগ্রযাত্রায় একটি নতুন মাত্রা যোগ হয়।
৬২। কোথায় সর্বপ্রথম নিকাশ ঘর ব্যবস্থার প্রসার ঘটে?
ক. ইংল্যান্ড খ. আমেরিকা
গ. ডেনমার্ক ঘ. নেদারল্যান্ড
উত্তর: ক. ইংল্যান্ড
৬৩। ১৯৩৫ সালের পূর্বে ভারতীয় উপমহাদেশে কোন ব্যাংকের তত্ত্বাবধানে নিকাশ কার্য পরিচালিত হতো?
ক. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
খ. ইম্পেরিয়াল ব্যাংক অব ইন্ডিয়া
গ. ব্যাংক অব ইন্ডিয়া
ঘ. মাদার অব সেন্ট্রাল ব্যাংক
উত্তর: খ. ইম্পেরিয়াল ব্যাংক অব ইন্ডিয়া
৬৪। নিকাশ ঘরের সুবিধা হলো—
i. দেনা-পাওনার দ্রুত নিষ্পত্তি
ii. অর্থ স্থানান্তরের সহায়ক
iii. সময়ের সাশ্রয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii.
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা