ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক—
ক. উর্ধ্বমুখী খ. বিপরীতমুখী
গ. নিম্নমুখী ঘ. সমানুপাত
২। কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হলো—
i. পর্যাপ্ত পরিমাণ অর্থ জোগান
ii. কয়েক মাসের জন্য মূলধন খাটানো
iii. অর্থ বণ্টনসংক্রান্ত সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। অর্থায়ন কী নিয়ে কাজ করে?
ক. ব্যবস্থাপনা খ. হিসাববিজ্ঞান
গ. কর্মী সংগ্রহ ঘ. তহবিল ব্যবস্থাপনা
৪। তহবিল সংগ্রহ ও ব্যবহার-সংক্রান্ত প্রক্রিয়াকে কী বলা হয়?
ক. অর্থায়ন খ. বিপণন
গ. ব্যাংকিং ঘ. ব্যবস্থাপনা
৫। কোম্পানি তার প্রয়োজনীয় অর্থ কীভাবে সংগ্রহ করে?
ক. ব্যবসা করে খ. শেয়ার লেনদেন করে
গ. শেয়ার ক্রয় করে ঘ. শেয়ার বিক্রয় করে
৬। বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠান—
ক. দরজি দোকান খ. ফলের দোকান
গ. কোহিনূর কেমিক্যালস ঘ. মুদি দোকান
৭। গৃহনির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ ঋণ হিসেবে পাওয়া যায়—
ক. পরিবার থেকে খ. অফিস থেকে
গ. ব্যাংক থেকে ঘ. কোম্পানি থেকে
৮। রাসায়নিক শিল্পপ্রতিষ্ঠান কার অধীনে?
ক. BSTI খ. BCIC গ. WASA ঘ. UNDP
৯। এতিমখানা কেমন প্রতিষ্ঠান?
ক. মুনাফা জাতীয় খ. পারিবারিক প্রতিষ্ঠান
গ. অমুনাফা জাতীয় ঘ. ব্যবসায়ী
১০। আর্থিক ব্যবস্থাপকেরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করেন?
ক. দুই ধরনের খ. তিন ধরনের
গ. চার ধরনের ঘ. পাঁচ ধরনের
১১। World Trade Organization কত সালে আত্মপ্রকাশ করে?
ক. ১৯৮০ সালে খ. ১৯৯০ সালে
গ. ১৯৯৫ সালে ঘ. ২০০০ সালে
১২। কম্পিউটার অধ্যায়ের শুরু কত সালে?
ক. ১৯৭০-১৯৮০ খ. ১৯৮০-১৯৯০
গ. ১৯৯০-২০০০ ঘ. ২০০০-২০১০
১৩। ফিন্যান্স মূলত আর্থিক বিবরণীর বিচার-বিশ্লেষণের কাজে নিয়োজিত ছিল কোন দশকে?
ক. দশম খ. অষ্টাদশ গ. ঊনবিংশ ঘ. বিংশ
১৪। কোনটি মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান?
i. বিদ্যালয় ii. এতিমখানা iii. মুদি দোকান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
১৫। মুনাফা অর্জন করা কোন প্রতিষ্ঠানের উদ্দেশ্য নয়?
i. বিদ্যালয় ii. ব্যাংক iii. মুদি দোকান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
১৬। সরকারি হিসাব খাত পরিচালনার জন্য কোন ধরনের অর্থায়ন গ্রহণ করা উচিত?
i. পারিবারিক অর্থায়ন ii. সরকারি অর্থায়ন
iii. আন্তর্জাতিক অর্থায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
১৭। নিচের কোনটি সেবামূলক প্রতিষ্ঠান
i. কোম্পানি ii. এতিমখানা iii. মুদি দোকান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
১৮। নিচের কোনটি আর্থিক প্রতিষ্ঠান?
i. সোনালী ব্যাংক ii. বাংলাদেশ কৃষি ব্যাংক
iii. জনতা ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯। কারবারের স্থায়ী মূলধন কোনটি?
i. মেশিন ক্রয় ii. শেয়ার ক্রয়
iii. কারবারের দালানকোঠা নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
২০। কারবারের ঝুঁকির কারণ হতে পারে—
i. বাজারে নতুন পণ্যের উপস্থিতি
ii. প্রাকৃতিক দুর্যোগ iii. আকস্মিক দুর্ঘটনা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
২১। বিনিয়োগের সিদ্ধান্ত কোনটি?
i. আসবাব ii. মেশিন ক্রয় iii. পণ্য মজুত
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
# উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: পৃথিবীতে অর্থায়ন ছাড়া কোনো কাজই সম্ভব নয়। পরিবার থেকে শুরু করে কারবারের যেকোনো কিছু করতেই অর্থায়নের প্রয়োজন। অর্থায়ন মূলত ব্যবস্থাপনা নিয়ে কাজ করে।
২২। অর্থায়ন কোন শাখা নিয়ে কাজ করে?
i. হিসাব ii. বিপণন iii. ব্যবস্থাপনা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও iii ঘ. ii ও iii
২৩। কারবারে তহবিল সংগ্রহের প্রয়োজন কেন?
i. মেশিনপত্র ক্রয় ii. কাঁচামাল ক্রয়
iii. শ্রমিকের মজুরি প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i, ii ও iii ঘ. iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. খ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. গ ৮. খ ৯. গ ১০. ক ১১. খ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. ঘ ১৯. ঘ ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. গ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা