ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

# নিচের উদ্দীপকটি পড়ে ২৪ থেকে ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিল্প বিপ্লবের পর থেকেই ব্যবসায়ে আমূল পরিবর্তন এসেছে। কম্পিউটার আবিষ্কার ব্যবসায়ে এনেছে এক নতুন গতিশীলতা।
২৪। অষ্টাদশ শতাব্দীতে ফিন্যান্স মূলত কী কাজে নিয়োজিত ছিল?
i. আর্থিক বিবরণী তৈরি
ii. আর্থিক বিবরণী প্রকাশ
iii. আর্থিক বিবরণী বিচার-বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও iii
২৫। যুক্তরাষ্ট্রকে কিসের চারণভূমি বলা হয়?
ক. অর্থনীতির খ. অর্থায়নের
গ. ব্যবসায়ের ঘ. বিপণনের
২৬। ১৯৫০-১৯৮০ দশকে কিসের অর্থায়ন শুরু হয়?
ক. বেশি বিনিয়োগের দিকে
খ. কম বিনিয়োগের দিকে
গ. লাভজনক বিনিয়োগের দিকে
ঘ. বেশি উত্পাদনের দিকে
২৭। তহবিল সংগ্রহ, এর ব্যবস্থাপনা ও বণ্টনের কাজকে কী বলে?
ক. ব্যবস্থাপনা খ. ব্যাংকিং
গ. অর্থায়ন ঘ. ব্যবসায়
২৮। ব্যবসায়ের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য অর্থায়নের উত্কৃষ্ট উত্স কোনটি?
ক. দীর্ঘমেয়াদি উত্স খ. স্বল্পমেয়াদি উত্স
গ. ধারে ক্রয় ঘ. শেয়ার বিক্রয়
২৯। মোট মুনাফা থেকে তহবিলের উত্স বাবদ খরচ বা ব্যয় ও কর বাদ দিলে কী পাওয়া যায়?
ক. মোট ক্ষতি খ. মোট আয়
গ. নিট মুনাফা ঘ. নিট তহবিল
৩০। ফাস্টফুড দোকানের মালিক জনাব আরিফ তাঁর ব্যক্তিগত তহবিল ব্যবসায়ে বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন। এ ক্ষেত্রে আরিফের ব্যক্তিগত তহবিল ব্যবসায়ের অর্থায়নের ক্ষেত্রে উত্স হবে—
ক. দীর্ঘমেয়াদি খ. স্বল্পমেয়াদি
গ. মধ্যমেয়াদি
ঘ. ক্ষণস্থায়ী বিনিয়োগ
৩১। যেকোনো ব্যবসায়ে মালিকপক্ষ কর্তৃক প্রদত্ত তহবিলকে কী বলে?
ক. অবণ্টিত খ. বাহ্যিক অর্থায়ন
গ. অভ্যন্তরীণ ঘ. লভ্যাংশ
৩২। ব্যবসায়ে স্থাবর সম্পত্তি কোনটি?
ক. বিল্ডিং ফ্যাক্টরি খ. কাঁচামাল
গ. নগদ টাকা ঘ. ব্যাংকে জমা টাকা
৩৩। একমালিকানা ব্যবসায়ে অর্থসংস্থানের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উত্স কোনটি?
ক. শেয়ার বিক্রয়ের অর্থ
খ. ব্যবসায়ে সঞ্চিত মুনাফা
গ. মালিকের নিজস্ব অর্থ
ঘ. লভ্যাংশ সমতাকরণ তহবিল
৩৪। অংশীদারি ব্যবসায়ে মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উত্স কোনটি?
ক. লভ্যাংশ সমতাকরণ তহবিল
খ. শেয়ার বিক্রয়ের অর্থ
গ. অংশীদারদের বিনিয়োজিত অর্থ
ঘ. অংশীদারদের অর্জিত মুনাফা
৩৫। শেয়ারবাজারে শেয়ার বিক্রি করতে পারে না কোন কোম্পানি?
ক. পাবলিক লিমিটেড কোম্পানি
খ. প্রাইভেট লিমিটেড কোম্পানি
গ. যৌথ মূলধনী কোম্পানি
ঘ. কোম্পানি ব্যবসায়
৩৬। প্রাইভেট লিমিটেড কোম্পানির উদ্যোক্তা সদস্য কতজন?
ক. ২-৫০ জন খ. ১-১০০ জন
গ. ৭-অসীম ঘ. ৫-৫০ জন
৩৭। প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রয় করে—
ক. উদ্যোক্তা সদস্যদের মধ্যে
খ. শেয়ারবাজারে
গ. সেকেন্ডারি মার্কেটে
ঘ. সাধারণ জনগণের মধ্যে
৩৮। রাহুল ট্রেডার্স ৫,০০০ টাকার পণ্য উত্পাদন করে তা ৭,০০০ টাকায় বিক্রি করে। ৫০০ টাকা বিক্রয় খরচ বাবদ প্রদান করে। রাহুল ট্রেডার্সে অর্জিত মুনাফা কত?
ক. ২০০০ টাকা খ. ২,৫০০ টাকা
গ. ১,৫০০ টাকা ঘ. ৩,০০০ টাকা
৩৯। নিচের কোনটির সঙ্গে কোম্পানির সুনাম জড়িত?
ক. ঋণের সুদ প্রদান খ. বন্ড ক্রয়
গ. ব্যবসায় সম্প্রসারণ
ঘ. লভ্যাংশ প্রদান
৪০। মেয়াদের ভিত্তিতে তহবিল কয় প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৪১। অর্থসংস্থানের স্বল্পমেয়াদি উেসর মেয়াদকাল কত?
ক. ১ বছর খ. ২ বছর
গ. ১ বছরের কম ঘ. ৬ মাস
৪২। ১ বছর মেয়াদি ৫০০ টাকার বিলে ৩% বাট্টার হারে ব্যাংকে বিলটি ভাঙালে কত টাকা নগদ পাওয়া যাবে?
ক. ৪৮০ টাকা খ. ৯২.৫ টাকা
গ. ৪৮৫ টাকা ঘ. ৪০০ টাকা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
২৪. গ ২৫. খ ২৬. গ ২৭. গ ২৮. খ ২৯. গ ৩০. ক ৩১. গ ৩২. ক ৩৩. গ ৩৪. গ ৩৫. খ ৩৬. ক ৩৭. ক ৩৮. গ ৩৯. ঘ ৪০. খ ৪১. গ ৪২. গ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা