বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৬০। ক্ষুদ্রঋণ কোন ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে চলতি মূলধনের জোগান দেয়?
i. কৃষিনির্ভর ii. ক্ষুদ্র ও কুটির শিল্প
iii. হ্যাচারি বা খামার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬১। মধ্যমেয়াদি অর্থসংস্থানের কারণ/উদ্দেশ্য—
i. দৈনন্দিন প্রয়োজন মেটানো
ii. স্থায়ী মূলধনের চাহিদা মেটানো
iii. চলতি মূলধনের দীর্ঘমেয়াদি চাহিদা মেটানো
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৬২। দীর্ঘমেয়াদি তহবিলের উত্সগুলোর বৈশিষ্ট্য হলো—
i. তহবিলের আকার বড়
ii. চুক্তি অনুসারে পরিশোধ পদ্ধতি
iii. তহবিলের উেসর খরচ তুলনামূলক কম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৬৩। কোনো কোম্পানি কোনো বছর মুনাফা না করলেও কার দেনা সবার আগে বাধ্যতামূলক পরিশোধ করতে হয়?
i. ঋণদাতার ii. শেয়ার হোল্ডারের
iii. মালিকের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৬৪। মালিকের সঞ্চয়ের মাধ্যমে অর্থসংস্থান করতে পারে—
i. একমালিকানা ব্যবসায়
ii. অংশীদারি ব্যবসায়
iii. কোম্পানি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
৬৫। পান্না অ্যাসোসিয়েটস লি. নতুন প্রতিষ্ঠিত কোম্পানি। এ কোম্পানির সম্ভব নয়—
i. জামানতের ভিত্তিতে ঋণ গ্রহণ
ii. শেয়ার ও ডিভেঞ্চার বিক্রি
iii. লিজিংয়ের মাধ্যমে অর্থায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii
ঘ. i, ii ও iii
৬৬। অর্থায়ন বলতে কী বোঝায়?
i. বিভিন্ন উত্স থেকে অর্থ সংগ্রহ
ii. সংগৃহীত অর্থ ব্যবস্থাপনা
iii. উপযুক্ত জায়গায় প্রয়োজনমতো ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii
ঘ. i, ii ও iii
৬৭। অর্থায়নের উত্স কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৬৮। এক বছরের কম মেয়াদি সময়ের জন্য অর্থায়নকে বলা হয়—
ক. স্বল্পমেয়াদি অর্থায়ন
খ. মধ্যমেয়াদি অর্থায়ন
গ. দীর্ঘমেয়াদি অর্থায়ন
ঘ. অভ্যন্তরীণ অর্থায়ন
৬৯। পান্না ব্যাটারি লি. তাদের ২০১২ সালের মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে কোন পদ্ধতি অনুসরণ করবে?
ক. তহবিল উেসর খরচ সর্বোচ্চ খ. তহবিল উেসর খরচ ন্যূনতম
গ. অভ্যন্তরীণ অর্থায়ন
ঘ. অর্থায়ন না করা
৭০। জনাব আরিফ তাঁর ব্যবসায়ের অর্থায়ন করতে পারেন—
ক. ধারে কাঁচামাল ক্রয় করে
খ. শেয়ার ইস্যু করে
গ. ঋণপত্রের মাধ্যমে
ঘ. বন্ধকি ঋণের মাধ্যমে
৭১। অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি?
ক. সুদের হার খ. মুদ্রানীতি
গ. অর্থের তারল্য ঘ. বর্ধিত মুনাফা
৭২। বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়—
i. বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া ii. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া
iii. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ে ৭৩ থেকে ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জনাব রেজাউল করিম নিজস্ব অর্থ না থাকায় একটি ব্যাংকের মাধ্যমে ১২% সুদে মাসে ১,০০০.০০ টাকা কিস্তিতে ১০ বছরে পরিশোধ করার নিমিত্তে একটি ফ্রিজ ক্রয় করেন।
৭৩। ব্যাংক কর্তৃক জনাব রেজাউলকে প্রদত্ত সুবিধাকে কোন পলিসির অন্তর্ভুক্ত করা হয়?
ক. গ্রাহক সেবা খ. ভোক্তা ঋণ
গ. গৃহায়ণ ঋণ ঘ. সুযোগ ব্যয়
৭৪। জনাব রেজাউলের ক্রীত ফ্রিজের বর্তমান মূল্য কত?
ক. ৫,৬৬৭.০০ টাকা
খ. ৫৬,৬৬৭.০০ টাকা
গ. ৭০,০০০.০০ টাকা
ঘ. ১,২০,০০০.০০ টাকা।
৭৫। অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে সুদের হার ২৪% হলে—
i. ক্রয়মূল্যে ফ্রিজ কিনতে হবে
ii. পরিশোধ্য ঋণ দ্বিগুণ হবে
iii. ঋণের পরিমাণ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৬। অর্থের সময়মূল্যের মূল কারণ কোনটি?
ক. মুনাফার হার খ. সুদের হার
গ. উত্পাদন বৃদ্ধি
ঘ. বাণিজ্যের প্রসার
৭৭। সময়ের সঙ্গে সঙ্গে অর্থের মূল্য পরিবর্তন হয় কিসের দৃষ্টিতে?
ক. হিসাববিজ্ঞানের
খ. ফিন্যান্সের
গ. অর্থনীতির ঘ. মার্কেটিংয়ের।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
৬০. ঘ ৬১. গ ৬২. ঘ ৬৩. ক ৬৪. গ ৬৫. গ ৬৬. ঘ ৬৭. ক ৬৮. ক ৬৯. খ ৭০. ক ৭১. ক ৭২. ঘ ৭৩. খ ৭৪. গ ৭৫. গ ৭৬. খ ৭৭. খ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা