ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৭৮। সুদ-আসলের ওপর যে সুদ প্রদান করা হয়, তাকে কী বলে?
ক. চক্রবৃদ্ধি সুদ
খ. সরল সুদ
গ. ভবিষ্যত্ মূল্যের সুদ
ঘ. বর্তমান মূল্যের সুদ
৭৯। বর্তমান মূল্যকে সংক্ষেপে কীভাবে প্রকাশ করা হয়?
ক. PV (Present value)
খ. FV (Future value)
গ. P (Principal)
ঘ. I (Interest)
৮০। ভবিষ্যত্ মূল্যকে সংক্ষেপে কীভাবে প্রকাশ করা হয়?
ক. PV (Present value)
খ. FV (Future value)
গ. P (Principal)
ঘ. RV (Realization value)
৮১। বর্তমানের ১০০ টাকার চক্রবৃদ্ধি সুদের হার ১০% হলে ৫ বছর পরের কোন মূল্যের সমান মূল্য বহন করবে?
ক. ১৪৬ খ. ১৬১
গ. ১৩৩ ঘ. ১৫০
৮২। সুদের হারের সঙ্গে অর্থের সময়মূল্যের হ্রাস-বৃদ্ধির সম্পর্ক কেমন?
ক. সমানুপাতিক
খ. সমানুপাতিক নয়
গ. বিপরীত
ঘ. অনুকূল
৮৩। কোনটি সবচেয়ে বেশি লাভজনক?
ক. বন্ধুকে ধার দেওয়া
খ. ব্যাংকে সঞ্চয় করা
গ. মাটির ব্যাংকে জমা রাখা
ঘ. সরল সুদে ঋণ দেওয়া
৮৪। ঋণ দেওয়ার সময় সুদের হার নির্ধারণের ক্ষেত্রে কোনটি লাভজনক?
ক. বার্ষিক চক্রবৃদ্ধি
খ. মাসিক চক্রবৃদ্ধি
গ. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি
ঘ. সাপ্তাহিক চক্রবৃদ্ধি
৮৫। প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র কোনটি?
ক. EAR = (1+i)n-1
খ. EAR = 1-i)m
গ. EAR = (1+i/m)m-1
ঘ. EAR = 1-(1+i/m)m
৮৬। FVIF-এর পূর্ণ অর্থ কী?
ক. Future Value Internal Factor
খ. Future Value Internal Failure
গ. Failure of Volume Interest Factor
ঘ. Future Value Interest Factor
৮৭। PVIR-এর পূর্ণ রূপ কী?
ক. Present Value Interest Factor
খ. Past Value Interest Factor
গ. Present Volume Internal Factors
ঘ. Present Value Interest Failure
৮৮। জমিতে বিনিয়োগ করলে ১০ বছর তার মূল্য দ্বিগুণ হবে। এ ক্ষেত্রে সুদ নির্ণয়ের সূত্র কী নামে পরিচিত?
ক. রুল ৭২ খ. রুল ৬৯
গ. রুল ৭১ ঘ. রুল ৭৩
৮৯। প্রকল্পের বর্তমান ব্যয়ের সঙ্গে ভবিষ্যত্ আয়ের মধ্যে তুলনা করাকে কী বলে?
ক. প্রকল্প মূল্যায়ন
খ. প্রকল্প বাছাই
গ. প্রকল্প নির্বাচন
ঘ. বাজেটিং
৯০। ভোক্তা ঋণের পলিসিতে—
i. এককালীন কিছু অর্থ বর্তমানে পাওয়া যায়
ii. ভবিষ্যতে সমান কিস্তিতে তা পরিশোধ করা হয়
iii. সাধারণত একটি মেয়াদকালের মধ্যে পরিশোধ করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচে উদ্দীপকটি পড়ে ৯১ থেকে ৯২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জনাব মঞ্জুর মাসিক আয় ৩০,০০০ টাকা। তিনি তাঁর আয়ের ১০% ব্যাংকে জমা রাখেন। ব্যাংক তাঁকে বার্ষিক ১০% হারে সুদ দেবে বলে চুক্তি করেছে। ১০ বছর পর জনাব মঞ্জু সব টাকা উত্তোলন করবেন।
৯১। ১০ বছর পর তিনি কত টাকা পাবেন?
ক. ৬,৫০,০০০ টাকা
খ. ৬,১৪,৫৩৪ টাকা
গ. ২,২৭,০০০ টাকা
ঘ. ৩,৯৬,০০০ টাকা
৯২। তিনি ১০ বছর পর যত টাকা পাবেন তার বর্তমান মূল্য কত?
ক. ৪,০০,০০০ টাকা
খ. ৫,১৪,৫৩৪ টাকা
গ. ২,৩৬,৯৩৩ টাকা
ঘ. ৩,৯৬,০০০ টাকা
# নিচের উদ্দীপকটি পড়ে ৯৩ থেকে ৯৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
৫ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংক রাখতে চাও। একটি ব্যাংক (ক) তোমাকে বার্ষিক ১০% হার সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং আরেকটি ব্যাংক (খ) তোমাকে ৯.৫% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
৯৩। ৫ বছর পর ব্যাংক ‘ক’-এর কাছ থেকে ৫০,০০০ টাকা পাওয়ার জন্য বর্তমানে কত টাকা জমা দিতে হবে?
ক. ২০,০০০ টাকা
খ. ৫,০০০ টাকা
গ. ৩১,০৪৬ টাকা
ঘ. ১৫,০০০
৯৪। এখন ব্যাংক ‘খ’-এর কাছে কত টাকা জমা দিলে ভবিষ্যতে ৫০,০০০ টাকা পাওয়া যাবে?
ক. ৩১,০৪৬ খ. ৫,০০০
গ. ৩১,১৫২ ঘ. ৩০,০০০।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
৭৮. ক ৭৯. ক ৮০. খ ৮১. খ ৮২. খ ৮৩. খ ৮৪. ঘ ৮৫. গ ৮৬. ঘ ৮৭. ক ৮৮. ক ৮৯. ক ৯০. ঘ ৯১. খ ৯২. খ ৯৩. গ ৯৪. গ।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা