পরামর্শ
সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ফিন্যান্স ও ব্যাংকিংয়ে দুটি বিভাগ রয়েছে। ক বিভাগ হলো ফিন্যান্স এবং খ বিভাগ হলো ব্যাংকিং। তোমাকে মনে রাখতে হবে, ক বিভাগ অর্থাত্ ফিন্যান্স থেকে কমপক্ষে তিনটি প্রশ্ন এবং খ বিভাগ ব্যাংকিং থেকে কমপক্ষে দুটি প্রশ্নসহ মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।
ফিন্যান্সের ক্ষেত্রে তোমাকে গাণিতিক প্রশ্নের উত্তরগুলো খেয়াল করতে হবে যেমন অর্থের সময় মূল্য থেকে বর্তমান মূল্য (PV), ভবিষ্যত মূল্য (FV), EAR. Effective Annyal Rate. বার্ষিক কিস্তি, মাসিক কিস্তির অঙ্কগুলো ভালোভাবে করতে হবে। ঝুঁকি ও অনিশ্চয়তার অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে আদর্শ বিচ্যুতি বের করে গড় আয়ের সঙ্গে তুলনা করে ঝুঁকির গড় আয়ের সঙ্গে তুলনা করে ঝুঁকির পরিমাণ নির্ণয় করতে হবে। গড় মুনাফা হার নির্ণয়ের ক্ষেত্রে মোট বিষয় থেকে অবচয়, চলতি খরচ, স্থায়ী খরচ এবং কর বাদ দিয়ে নিট মুনাফা বের হবে। নিট মুনাফার সঙ্গে গড় বিনিয়োগ ভাগ করলে গড় মুনাফা হার বের হবে। ফিন্যান্স বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মূলধন ব্যয় এখানে তোমাকে গড় মূলধন ব্যয় বের করার জন্য সাধারণ শেয়ার মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় এবং ঋণ মূলধন ব্যয় বের করে গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে। ব্যাংকিংয়ের ক্ষেত্রে তোমাকে প্রথমে ব্যাংকের সংজ্ঞা, উত্পত্তি ও ক্রমবিকাশ, ব্যাংকের কার্যাবলি, উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। ব্যাংকের আমানত, ব্যাংক হিসাব খোলার নিয়ম বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, কার্যাবলি, ব্যাংকিংয়ের ক্ষেত্রে আধুনিক পদ্ধতির প্রয়োগ ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্ক, দায়িত্ব ও কর্তব্য বর্ণনা, কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা, উদ্দেশ্য, কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি। উপরিউক্ত বিষয়গুলো ভালোভাবে পড়লে তুমি ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় এ+ পাবে।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা