ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১৩৯। কে বিনিময় বিল বাট্টাকরণের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে?
ক. বিক্রেতা খ. ব্যাংক
গ. আমদানিকারক ঘ. ক্রেতা
১৪০। প্রত্যয়নকারী ব্যাংক ভূমিকা রাখবে—
i. আমদানি ও রপ্তানিকারকের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে
ii. অভ্যন্তরীণ বাণিজ্যে
iii. বৈদেশিক বাণিজ্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৪১ ও ১৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ব্যাংকের প্রাথমিক ও প্রধান উত্স হচ্ছে পরিশোধিত মূলধন। অংশীদারি কারবারি প্রতিষ্ঠান হলে মালিকেরা নিজেরা মূলধন সরবরাহ করেন এবং যৌথ মূলধনী প্রতিষ্ঠান হলে শেয়ার ইস্যু করে মূলধন গঠন করে।
১৪১। ব্যাংকের প্রাথমিক উত্স কোনটি?
ক. নগদ তহবিল খ. পরিশোধিত মূলধন গ. ঋণ আমানত ঘ. সংরক্ষিত তহবিল
১৪২। অংশীদারি কারবারি প্রতিষ্ঠানের মূলধন কে সরবরাহ করে?
ক. মালিকেরা খ. শেয়ার হোল্ডার
গ. পরিচালকবর্গ ঘ. ব্যাংক
১৪৩। ‘লকার ভাড়া’ সেবার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের কাছ থেকে কী আদায় করে?
ক. সুদ খ. বিনিময়
গ. ঋণপত্র ঘ. সার্ভিস চার্জ
১৪৪। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উত্স কোনটি?
ক. নিরীক্ষকের বিল খ. শুল্ক ও কর
গ. বিমা প্রিমিয়াম ঘ. লকার ভাড়া
১৪৫। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়—
i. বহুমুখী সেবা ii. আয়ের উত্স
iii. ঋণ সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৪৬ ও ১৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
করিম একজন বস্ত্র ব্যবসায়ী। তিনি ব্যাংক হিসাবের মাধ্যমে দেনা-পাওনা নিষ্পত্তি করেন। কিন্তু পাওনাদারের চাহিদামাফিক টাকা তুলতে না পারায় রহিমের পরামর্শে অন্য একটি হিসাব খোলার সিদ্ধান্ত নেন।
১৪৬। করিমের বর্তমান ব্যাংক হিসাবটি কোন ধরনের?
ক. সঞ্চয়ী হিসাব খ. চলতি হিসাব
গ. মেয়াদি হিসাব
ঘ. ডিপোজিট পেনশন স্কিম
১৪৭। করিমের জন্য উপযোগী ব্যাংক হিসাব কোনটি?
ক. চলতি হিসাব খ. সঞ্চয়ী হিসাব
গ. স্থায়ী হিসাব ঘ. ঋণ আমানত হিসাব
১৪৮। আমদানি ও রপ্তানিকারকদের জন্য প্রযোজ্য ব্যাংক হিসাব কোনটি?
ক. FD খ. RFCD গ. CD ঘ. SA
১৪৯। চেক কয় ধরনের হয়ে থাকে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
১৫০। কোন হিসাব সুবিধাহীন?
ক. স্থায়ী খ. চলতি গ. মেয়াদি ঘ. সঞ্চয়ী
১৫১। স্থায়ী হিসাব—
i. নির্দিষ্ট মেয়াদ থাকে
ii. চেক বই ইস্যু হয় না
iii. সুদ বা লাভের পরিমাণ বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫২। চলতি হিসাব উপযোগী—
i. ব্যবসায়ীদের ii. চাকরিজীবীদের
iii. দৈনন্দিন নগদ অর্থ লেনদেনকারীর জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
উত্তর
ফিন্যান্স ও ব্যাংকিং
১৩৯. ক ১৪০. খ ১৪১. খ ১৪২. ক ১৪৩. ঘ ১৪৪. ঘ ১৪৫. খ ১৪৬. ক ১৪৭. ক ১৪৮. খ ১৪৯. খ ১৫০. খ ১৫১. ঘ ১৫২. খ