বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
নিচের উদ্দীপকটি পড়ে ৫৭ ও ৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এক ব্যক্তি দুটি প্রকল্পের প্রথমটি থেকে গত তিন বছর ১০% হারে মুনাফা পেয়েছেন, কিন্তু দ্বিতীয় প্রকল্প থেকে তিন বছরে ৫%, ১০% ও ১৫% মুনাফা পেয়েছেন।
৫৭। আয়ের উত্থান-পতনের ফলে কী হয়?
ক. ক্ষতি হয় খ. লাভ হয়
গ. ঝুঁকি বাড়ে ঘ. ঝুঁকি কমে
৫৮। দ্বিতীয় বিনিয়োগের ক্ষেত্রে—
i. ঝুঁকি বেশি
ii. মুনাফা প্রতিবছর
iii. ঝুঁকি কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯। কে ট্রেজারি বিল ইস্যু করেন?
ক. বাণিজ্যমন্ত্রী
খ. ব্যবস্থাপনা পরিচালক
গ. সরকার ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
৬০। ঝুঁকিমুক্ত আয় হলো—
i. ট্রেজারি বিল
ii. শেয়ার
iii. ট্রেজারি বন্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬১। ঝুঁকিপূর্ণ আয়ের সম্ভাবনা বেশি কোন বিনিয়োগে?
ক. সাধারণ শেয়ার
খ. অগ্রাধিকার শেয়ার
গ. বন্ড ঘ. ডিবেঞ্চার
৬২। মূলধন বাজেটিংয়ের পদ্ধতি কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৬৩। মূলধন বাজেটিং-প্রক্রিয়ায় জড়িত ধাপ—
ক. বাট্টার হার নির্ধারণ
খ. মুনাফার হার নির্ধারণ
গ. ঝুঁকির হার নির্ধারণ
ঘ. সুদের হার নির্ধারণ
৬৪। মূলধন বাজেটিং একটি—
ক. সম্পদ খ. প্রজেক্ট
গ. দায় ঘ. মূল্যায়ন-প্রক্রিয়া
৬৫। মোট মুনাফা থেকে কর বাদ দিলে কোনটি পাওয়া যায়?
ক. নিট মুনাফা খ. নিট খরচ
গ. মোট খরচ
ঘ. ব্যয়যোগ আয়
৬৬। পলাশ একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি এ বছরের জন্য প্রতিষ্ঠানের নগদ প্রবাহ প্রাক্কলন করবেন। এমতাবস্থায় তাঁকে নির্ধারণ করতে হবে—
i. মূলধন ব্যয়
ii. চলতি খরচ
iii. অনিশ্চয়তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৭। নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিলে কোনটি পাওয়া যায়?
ক. মোট মুনাফা খ. নিট মুনাফা
গ. মোট খরচ ঘ. নিট খরচ
৬৮। মূলধন বাজেটিংয়ের কয়টি পদ্ধতি রয়েছে?
ক. পাঁচটি খ. চারটি গ. ছযটি ঘ. তিনটি
৬৯। প্রত্যাশিত বার্ষিক গড় নিট মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
ক. নিট বিক্রয় খ. নিট আয়
গ. গড় মুনাফার হার
ঘ. গড় ক্ষতির হার
৭০। গড় মুনাফার হার পদ্ধতিতে কী বিবেচনা করা হয় না?
ক. অর্থের সময় মূল্য
খ. অর্থের বর্তমান মূল্য
গ. চক্রবৃদ্ধি সুদ ঘ. নগদ বাট্টা
৭১। অর্থের সময়মূল্যকে বিবেচনা করা
হয় না—
i. গড় মুনাফার হার পদ্ধতিতে
ii. পে-ব্যাক সময় পদ্ধতিতে
iii. নিট বর্তমান মূল্য পদ্ধতিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২। পে-ব্যাক সময় নির্ধারণ করা হয়—
i. বিনিয়োগের ধরন বিবেচনা করে
ii. বিনিয়োগের ঝুঁকি বিবেচনা করে
iii. বিনিয়োগের আয় বিবেচনা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
উত্তর
ফিন্যান্স ও ব্যাংকিং
৫৭. গ ৫৮. ক ৫৯. গ ৬০. খ ৬১. ক ৬২. গ ৬৩. ক ৬৪. ঘ ৬৫. ক ৬৬. ক ৬৭. খ ৬৮. খ ৬৯. গ ৭০. ক ৭১. ক ৭২. ক