ফিন্যান্স ও ব্যাংকিং
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১২৩। ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়িয়ে চলতে কয়টি মৌলিক নীতি মেনে চলতে হয়?
ক. ১৪টি খ. ১৭টি
গ. ১৯টি ঘ. ২১টি
১২৪। কোন ব্যাংক সবার কাছে নিরাপদ?
ক. অতালিকাভুক্ত ব্যাংক
খ. তালিকাভুক্ত ব্যাংক
গ. শাখা ব্যাংক ঘ. চেইন ব্যাংক
১২৫। ব্যাংকিং ব্যবসায় মূলনীতি কী?
ক. ম্যানেজারের স্বার্থ রক্ষা
খ. গ্রাহকের স্বার্থ রক্ষা
গ. মুনাফা বৃদ্ধি
ঘ. শেয়ারহোল্ডারের স্বার্থ রক্ষা
১২৬। চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক. মুনাফা অর্জন
খ. সামাজিক উন্নয়ন
গ. পারস্পরিক উন্নতি সাধন
ঘ. সেবাদান
১২৭। বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—
i. গ্রামীণ ব্যাংক ii. কৃষি ব্যাংক
iii. শিল্প ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৮। বাংলাদেশে কত সালে স্কুল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. ১৮৬০ সালে খ. ১৯৬০ সালে
গ. ১৯৭০ সালে ঘ. ১৮৭০ সালে
১২৯। ১৯৮৩ সালে প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামিক ব্যাংকিংব্যবস্থায় প্রবর্তিত ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি হলো—
i. মুদারাবা ii. মুসারাকা iii. মুরাবাহা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩০। মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক?
ক. কেন্দ্রীয় ব্যাংক খ. বাণিজ্যিক ব্যাংক
গ. বিনিয়োগ ব্যাংক ঘ. শিল্প ব্যাংক
১৩১। কোন ব্যাংক LC প্রদান করে?
ক. বাণিজ্যিক ব্যাংক খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. শিল্প ব্যাংক ঘ. কৃষি ব্যাংক
১৩২। ব্যাংক কোন জাতীয় ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করে?
ক. জমা রসিদ খ. পোস্টাল অর্ডার
গ. ব্যাংক ড্রাফট ঘ. পাস বই
১৩৩। বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কী?
ক. মূলধন গঠন খ. বিনিময়ের মাধ্যম
গ. কর্মসংস্থান সৃষ্টি ঘ. মুনাফা অর্জন
১৩৪। জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য?
ক. পরোক্ষ খ. প্রত্যক্ষ
গ. নিয়মিত ঘ. জনকল্যাণমূলক
১৩৫। কোনটি বাণিজ্যিক ব্যাংকের নীতিবহির্ভূত?
ক. ঋণ নিয়ন্ত্রণ নীতি
খ. সচ্ছলতার নীতি
গ. মুনাফা নীতি
ঘ. নিরাপত্তার নীতি
১৩৬। বাণিজ্যিক পত্রের ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Commerce Paper
খ. Business Paper
গ. Commercial Paper
ঘ. Official Paper
১৩৭। কোনটি বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ?
ক. ঋণ নিয়ন্ত্রণ খ. ঋণদান
গ. মুদ্রার মান নিয়ন্ত্রণ
ঘ. মুদ্রার প্রচলন
১৩৮। প্রত্যয়নপত্র খোলার জন্য কার অনুমোদন নিতে হয়?
ক. বাণিজ্যিক ব্যাংক খ. কেন্দ্রীয় ব্যাংক
গ. মার্চেন্ট ব্যাংক ঘ. শিল্প ব্যাংক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর: ফিন্যান্স ও ব্যাংকিং
১২৩. খ ১২৪. খ ১২৫. খ ১২৬. গ ১২৭. ঘ ১২৮. খ ১২৯. ঘ ১৩০. খ ১৩১. ক ১৩২. গ ১৩৩. ঘ ১৩৪. ক ১৩৫. ক ১৩৬. গ ১৩৭. খ ১৩৮. ক
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা