অধ্যায় ১
১. মুনাফা অর্জন করতে হলে একজন ব্যবসায়ীকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কী করতে হয়?
ক. উদ্দেশ্যের বাস্তবায়ন
খ. অর্থের সুষ্ঠু ব্যবহার
গ. সম্পদের মূল্যায়ন
ঘ. প্রকল্পের যথার্থতা যাচাই
২. কীভাবে বিক্রয় খরচ ন্যূনতম রাখা যায়?
ক. বৈদেশিক বিনিয়োগ করে
খ. সঠিক পণ্য নির্বাচন করে
গ. অর্থের যথাযথ ব্যবহার করে
ঘ. সম্পদ ব্যবস্থাপনা করে
৩. ব্যবসায়ের মূল চালিকাশক্তি কোনটি?
ক. অর্থায়ন খ. ব্যবস্থাপনা
গ. হিসাববিজ্ঞান ঘ. অর্থনীতি
৪. কোনটি অর্থায়নের বিষয়বস্তু?
ক. মুনাফা বাড়ানো
খ. পরিকল্পনা
গ. অর্থ সংগ্রহ ও বিনিয়োগ
ঘ. প্রকল্প
৫. কোনটি পণ্য বাজারে প্রতিযোগিতার সৃষ্টি করে?
ক. দীর্ঘমেয়াদি অর্থ পরিশোধের সুযোগ
খ. তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত
গ. নিজস্ব মূলধন বিনিয়োগের সুযোগ
ঘ. ব্যবসায়ের কার্যপরিধি বৃদ্ধি
৬. পারিবারিক অর্থায়নে কোনটি অনুপস্থিত থাকে?
ক. উৎস নির্ধারণ খ. তহবিল সংগ্রহ
গ. মুনাফা অর্জন ঘ. ব্যবহার প্রক্রিয়া
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. খ ২. গ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. গ