ফিন্যান্স ও ব্যাংকিং | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৯

২৩. কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য কী?

ক. মুনাফা অর্জন

খ. সামাজিক উন্নয়ন

গ. মুদ্রা বাজার সুসংগঠিত আকারে পরিচালন

ঘ. ঋণ নিয়ন্ত্রণ

২৪. আফতাব গ্রুপ বাজারে নতুন শেয়ার ছেড়েছে। এ ক্ষেত্রে বিনিয়োগ ব্যাংক কী হিসাবে কাজ করবে?

ক. লেখক খ. ড্রাফটার

গ. আন্ডারড্রাফটার ঘ. অবলেখক

২৫. কোনটি বাংলাদেশে যৌথ মালিকানাধীন ব্যাংক?

ক. যমুনা ব্যাংক

খ. অগ্রণী ব্যাংক

গ. কৃষি উন্নয়ন ব্যাংক

ঘ. কমার্স ব্যাংক

২৬. ঋণদান, নোট ইস্যু এগুলো ব্যাংকের কোন ধরনের নীতি?

ক. সেবার নীতি খ. বিশেষায়নের নীতি

গ. বিনিয়োগ নীতি ঘ. উদ্দেশ্যের নীতি

২৭. কাঠামোভিত্তিক ব্যাংক কয়টি?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৬

উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ সাহেব কাঁচামাল ক্রয়ের উদ্দেশ্যে ‘ক’ ব্যাংক থেকে ৩,০০,০০০ টাকা ঋণ নিতে চাইলে ব্যাংক তার আর্থিক সচ্ছলতা যাচাই করে জামানত হিসেবে জমির দলিল জমা রাখলেন।

২৮. ব্যাংক ব্যবসায়ের কোন মূলনীতির প্রতি লক্ষ রেখে ‘ক’ ব্যাংক জমির দলিল জামানত রাখলেন?

ক. নিরাপত্তার নীতি খ. তারল্যের নীতি

গ. সেবার নীতি ঘ. সচ্ছলতার নীতি

২৯. ‘ক’ ব্যাংক সিরাজ সাহেবকে ঋণ প্রদানের মাধ্যমে—

i. মুনাফা অর্জন করবে

ii. উৎপাদনমুখী কাজে সহায়তা করবে

iii. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৯: ২৩. গ ২৪. ঘ ২৫. ঘ ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল