ফিন্যান্স ও ব্যাংকিং | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১০

৮. ব্যবসায়ীদের ঋণ দিয়ে ব্যাংক কোন ধরনের কাজে সহায়তা করে?

ক. সেবামূলক

খ. উৎপাদনমূলক

গ. পরিকল্পনামূলক

ঘ. কেনাবেচামূলক

৯. আর্থিক সচ্ছলতার সার্টিফিকেট প্রদান করে কোন ব্যাংক?

ক. কেন্দ্রীয় ব্যাংক

খ. বিশেষায়িত ব্যাংক

গ. বাণিজ্যিক ব্যাংক

ঘ. সমবায় ব্যাংক

১০. আমদানি–রপ্তানি সংক্রান্ত কার্যাবলি সম্পাদন ব্যাংকের কোন ধরনের কাজ?

ক. বিশেষ কাজ

খ. ব্যবসায়িক কাজ

গ. সামাজিক কাজ

ঘ. প্রতিনিধিত্বমূলক কাজ

১১. ব্যাংক মক্কেলের প​ক্ষে বাট্টার মাধ্যমে কোন কাজ করে থাকে?

ক. দলিলপত্র সংরক্ষণ

খ. প্রত্যয়নপত্র ইস্যু

গ. বিনিময় বিল ভাঙানো

ঘ. লকার ভাড়া

১২. অছি হিসেবে বাণিজ্যিক ব্যাংক কোন ধরনের কাজ করে?

ক. শেয়ার ক্রয় করে

খ. সিকিউরিটিজ বিক্রয় করে

গ. উত্তরাধিকারদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেয়

ঘ. সম্পত্তি বিক্রয় করে দেয়

সঠিক উত্তর

অধ্যায় ১০: ৮. খ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. গ