অধ্যায় ১০
১৩. ব্যাংক আমানতকারীদের যে হারে সুদ প্রদান করা হয় তার থেকে অধিক হারে ঋণগ্রহীতাদের নিকট থেকে সুদ আদায় করে। এ অতিরিক্ত সুদের হার ব্যাংকের কী হিসেবে বিবেচিত হয়?
ক. ঋণ-মঞ্জুরকৃত আয়
খ. কমিশন হিসেবে আয়
গ. কার্য পরিচালনাগত আয়
ঘ. শেয়ার ক্রয়-বিক্রয় মধ্যস্থতাকারী হিসেবে আয়
১৪. প্রত্যয়পত্র ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কী আদায় করে?
ক. সার্ভিস চার্জ খ. কমিশন
গ. বিনিময় ঘ. সুদ
১৫. কীভাবে বাণিজ্যিক ব্যাংক অর্থ ও ঋণের সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে?
ক. ঋণের সংকোচন ও সম্প্রসারণের মাধ্যমে
খ. দীর্ঘ মেয়াদে ঋণ প্রদানের মাধ্যমে
গ. ঋণনীতি অনুসরণের মাধ্যমে
ঘ. কৃষিক্ষেত্রে ঋণ প্রদানের মাধ্যমে
১৬. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের
উৎস কয়টি?
ক. ৩টি খ. ৪টি
গ. ২টি ঘ. ৫টি
১৭. বাণিজ্যিক ব্যাংক কী বেচাকেনার মাধ্যমে মধ্যস্থতাকারী হিসেবে আয় করে থাকে?
ক. বিনিময় বিল
খ. পে-অর্ডার
গ. শেয়ার
ঘ. ব্যাংক ড্রাফট
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. খ ১৭. গ