ফিন্যান্স ও ব্যাংকিং | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৩

১. কোন বার্ষিক বৃত্তি মেয়াদ শেষে পরিশোধ করা হয়?

ক. সাধারণ বার্ষিক বৃত্তি

খ. অগ্রিম বার্ষিক বৃত্তি

গ. চক্রবৃদ্ধিকরণ

ঘ. বিলম্বিত বার্ষিক বৃত্তি

২. অর্থের ক্রয়ক্ষমতাকে অর্থের কী বলা হয়?

ক. মূল্য খ. প্রয়োজন

গ. অভাব ঘ. সক্ষমতা

৩. বিধি-৭২ অনুযায়ী ৫০০ টাকা ৯ বছরে দ্বিগুণ হতে হলে সুদের হার কত হতে হবে?

ক. ৮% খ. ৯%

গ. ১০% ঘ. ১১%

৪. অর্থের সময়মূল্যের কারণ কী?

ক. বছর খ. তারল্য

গ. সুদের হার ঘ. অ্যানুইটি

৫. বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?

ক. চক্রবৃদ্ধিকরণ খ. বাট্টাকরণ

গ. বার্ষিক বৃত্তি ঘ. গুণকরণ

৬. সকল অর্থায়ন সিদ্ধান্তগুলোর মূল কী?

ক. মূলধন ব্যয় খ. মূলধন বাজেটিং

গ. সুদের হার ঘ. অর্থের সময়মূল্য

৭. শুধু মূলধনের ওপর সুদ ধার্য করা হলে তাকে কী বলে?

ক. কিস্তি খ. সরল সুদ

গ. চক্রবৃদ্ধি সুদ ঘ. বার্ষিক সুদ

৮. সাপ্তাহিক ১% চক্রবৃদ্ধি সুদের হার হলে, বাৎসরিক সুদের হার কত?

ক. ১৮% খ. ৩৬%

গ. ৪০% ঘ. ৫২%

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১. ক ২. ক ৩. ক ৪. গ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল