ফিন্যান্স ও ব্যাংকিং | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

৮. পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নিলে কোনটি থেকে রক্ষা পাওয়া যায়?

ক. অনিশ্চয়তা খ. বিচ্যুতি

গ. গরমিল

ঘ. অপ্রত্যাশিত ক্ষতি

৯. ব্যবসা শুরু করার আগেই কোনটি বিশ্লেষণ করতে হয়?

ক. পরিকল্পনা খ. বাজার চাহিদা

গ. ঝুঁকি ঘ. বিক্রয়

১০. আদর্শ বিচ্যুতি ঝুঁকি পরিমাপের কোন ধরনের পদ্ধতি?

ক. পরিসংখ্যানিক খ. জ্যামিতিক

গ. পরোক্ষ ঘ. রৈখিক

১১. আদর্শ বিচ্যুতির ছোট মান কী নির্দেশ করে?

ক. অনিশ্চয়তা খ. ঝুঁকিহীনতা

গ. বেশি ঝুঁকি ঘ. কম ঝুঁকি

১২. একাধিক প্রকল্পের ঝুঁকি সমান হলে কোনটি গ্রহণযোগ্যতা পায়?

ক. বেশি ব্যয়

খ. বেশি আয়

গ. কম আয়

ঘ. বেশি অনিশ্চয়তা

১৩. গালিব প্রতিষ্ঠানের গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় ১৫৩.৬০। প্রতিষ্ঠানটির আদর্শ বিচ্যুতি কত হবে?

ক. ১৬.১৩% খ. ১৩.৮৫%

গ. ১২.৫৯% ঘ. ১২.৩৯%

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল