অধ্যায় ১০
১৭. বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিলের উৎস কয়টি?
ক. ৩টি খ. ৪টি
গ. ২টি ঘ. ৫টি
১৮. বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠায় মালিকগণ মূলধন সরবরাহ করলে কোন ধরনের তহবিল উৎস হিসেবে বিবেচিত হবে?
ক. পরিশোধিত মূলধন
খ. সংরক্ষিত তহবিল
গ. আমানত ঘ. ধার গ্রহণ
১৯. সংরক্ষিত তহবিল গঠিত হয় কীভাবে?
ক. ঋণপত্র বিক্র করে
খ. বিভিন্ন মেয়াদে আমানত নিয়ে
গ. কেন্দ্রীয় ব্যাংক থেকে তহবিল
সংগ্রহ করে
ঘ. অর্জিত মুনাফা থেকে
২০. প্রত্যয়পত্র কার অনুকূলে ইস্যু করা হয়?
ক. সরকার
খ. ব্যাংক
গ. আমদানিকারক
ঘ. রপ্তানিকারক
২১. নিরীক্ষকের বিল বাণিজ্যিক ব্যাংকে কী হিসাবে ব্যবহৃত হয়?
ক. খরচের খাত
খ. আয়ের খাত
গ. তহবিলের উৎস
ঘ. রক্ষাকবচ
২২. বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে প্রচলন করে কোনটি?
ক. ডিবেঞ্চার খ. সঞ্চয়পত্র
গ. প্রাইজ বন্ড ঘ. হুন্ডি
২৩. কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য? ক. কর্মসংস্থানের সৃষ্টি
খ. জনকল্যাণ
গ. সম্পদের সুষম বণ্টন
ঘ. বিনিময়ের মাধ্যম
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১৭. খ ১৮. ক ১৯. ঘ ২০. ঘ ২১. ক ২২. ঘ ২৩. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা