অধ্যায় ১০
২৪. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজ?
ক. ঋণ আমানত সৃষ্টি
খ. বিনিময় বিল ভাঙানো
গ. বিনিময়ের মাধ্যম সৃষ্টি
ঘ. অছি হিসেবে কাজ
২৫. LC-এর পূর্ণরূপ কী?
ক. Letter of Commerce
খ. Letter of Certificates
গ. Letter of Credit
ঘ. Letter of Cost
২৬. ইশতিয়াক জাপান থেকে যন্ত্রপাতি ক্রয়ের জন্য সোনালী ব্যাংকে ৪০ লক্ষ টাকার একটি এলসি খুলেছেন। সোনালী ব্যাংক কার বরাবর এলসি ইস্যু করবে?
ক. সরকার
খ. ইশতিয়াক
গ. বাংলাদেশ ব্যাংক
ঘ. জাপানের রপ্তানিকারক
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
করিমের কাছে ৫,০০০ টাকার একটি বিল আছে, যা তিন মাস পরে মেয়াদপূর্তি হবে। কিন্তু তার আগেই টাকার প্রয়োজন হলে করিম ব্যাংকে গেল বিলটি ভাঙাতে। ব্যাংক তাকে ৪,৮০০ টাকা প্রদান করল।
২৭. করিমের ব্যাংক থেকে কম মূল্য পাওয়াকে কী বলে?
ক. নগদ বাট্টাকরণ
খ. বিনিময় বিল বাট্টাকরণ
গ. ব্যবসায়ের বাট্টাকরণ
ঘ. তালিকামূল্যের বাট্টাকরণ
২৮. উপর্যুক্ত ঘটনায় ব্যাংকের মুনাফা কত?
ক. ২০০ টাকা খ. ৫০০ টাকা
গ. ৮০০ টাকা ঘ. ৪,৮০০ টাকা
সঠিক উত্তর
অধ্যায় ১০: ২৪. গ ২৫.গ ২৬. ঘ ২৭. খ ২৮. ক
নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা