ফিন্যান্স ও ব্যাংকিং | বহুনির্বাচনি প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৫

১৬. নিচের কোনটি সঠিক?

ক. পে ব্যাক অর্থের সময়মূল্য বিবেচনা করে

খ. পে ব্যাক মূলত কোনো লাভের হার নয়

গ. পে ব্যাক নগদ প্রবাহ গণনা করে

ঘ. প্রকল্পের ক্ষেত্রে এটি সিদ্ধান্ত দিতে পারে

১৭. গড় বিনিয়োগ নির্ণয়ের উপায় কোনটি?

ক. স্থায়ী খরচগুলো যোগ করে

খ. চলতি ও স্থায়ী খরচগুলো যোগ করে

গ. মোট বিনিয়োগকে ২ দ্বারা ভাগ করে

ঘ. বিনিয়োগকে বছরের সংখ্যা দ্বারা ভাগ করে

১৮. নতুন পণ্য বাজারে ছাড়ার ক্ষেত্রে বিবেচনা করতে হয়—

i. বাজার চাহিদা

ii. সম্ভাব্য আয় প্রাক্কলন

iii. পরিচালন খরচ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. iiও ii. ঘ. i, iiও iii

১৯. প্রকল্প মূল্যায়নে সহজ ও জনপ্রিয় পদ্ধতি কোনটি?

ক. গড় মুনাফার হার

খ. নিট বর্তমান মূল্য

গ. পে ব্যাক সময়

ঘ. অভ্যন্তরীণ মুনাফার হার

২০. পরিচালন ব্যয়ের স্থায়ী খরচ হলো—

i. বিমা সেলামি ii. কাঁচামাল ক্রয়

iii. অফিস ভাড়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. iiও ii. ঘ. i, iiও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১৬. খ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষকসেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা