ফেনী জেলার শিক্ষার্থীদের বৃত্তি
ফেনী জেলা পরিষদ আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। আবেদনকারীকে অবশ্যই ফেনী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর ২০০৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ-৩ থাকতে হবে এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায়। আবেদনপত্র ৩১ জানুয়ারির মধ্যে ফেনী জেলা পরিষদ অফিস থেকে বিনা মূল্যে সংগ্রহ করে ওই একই তারিখের মধ্যে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নিজের স্বাক্ষর থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে, সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা আবেদনের সঙ্গে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দেবে। আরও বিস্তারিত তথ্য জানা যাবে www.zpheni.gov.bd থেকে।