বংশধারা অক্ষুণ্ন রাখা পরিবারের একটি গুরুত্বপূর্ণ কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।নিচের অনুচ্ছেদটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে পরিবার সবচেয়ে আদিম ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পরিবার সামাজিক সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় থাকে।১০। পরিবার অনেক কাজ সম্পাদন করে। এর মধ্যে কোন কাজটি বেশি গুরুত্বপূর্ণ?i. সদস্যদের খাদ্যের সংস্থান করা ii. সদস্যের প্রত্যাশা পূরণ করা iii. বংশধারা অক্ষুণ্ন রাখানিচের কোনটি সঠিক?ক. i খ. iii গ. i ও ii ঘ. i, ii ও iii১১। সামাজিক বিশৃঙ্খলা সমাজ জীবনকে কীভাবে প্রভাবিত করে?ক. পরিবেশের মাধ্যমে খ. পরিবারের সদস্যদের ওপর নিয়ন্ত্রণ হারালে গ. হত্যা, লুটতরাজ প্রভৃতির মাধ্যমে ঘ. অনুকরণের মাধ্যমে১২। জনাব আলী একজন কৃষক। তাঁর কয়েক’শ বিঘা জমি আছে। ভূসম্পত্তির পরিমাণের ভিত্তিতে তিনি কোন শ্রেণীভুক্ত?ক. মধ্যম কৃষক খ. ধনী কৃষক গ. প্রান্তিক কৃষক ঘ. ছোট কৃষক১৩। সমাজবিজ্ঞানী বটোমোর সমাজ কাঠামোকে চিহ্নিত করতে কতগুলো ক্রিয়াশীল পূর্বশর্তের কথা বলেছেন। কোনটি পূর্বশর্তের বাইরে?ক. কর্তৃত্ব ও ক্ষমতার বণ্টন খ. অর্থনৈতিক ব্যবস্থা বা উৎপাদন ও বণ্টন প্রক্রিয়াগ. ভাবের আদান-প্রদান ঘ. সংস্কৃতির সংগঠনসমূহ১৪। গ্রামে আগে যৌথ পরিবারের সংখ্যা ছিল বেশি। এখন অধিকাংশ পরিবার হলো একক পরিবার। সমাজবিজ্ঞানের ভাষায় একে তুমি কী বলবে?ক. সামাজিক স্তরবিন্যাস খ. সামাজিক পরিবর্তন গ. সামাজিক উন্নয়ন ঘ. পারিবারিক ভাঙননিচের অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:আজমল বিয়ের পর মা-বাবা থেকে আলাদা বাসা নেয়। সেখানে তার স্ত্রীসহ বসবাস করে। আজমলের মা-বাবা মাঝেমধ্যে আজমলের বাড়িতে যায় এবং পরিবারের খোঁজখবর নেয়। নাগরিক জীবনের ব্যস্ততার কারণে আজমল মা-বাবার সঙ্গে সর্বদা যোগাযোগ রাখতে পারে না।১৫। উপরের ঘটনা থেকে কী বলা যায়?i. নগরায়ণ, শিল্পায়নের প্রভাবে গ্রামের যৌথ পরিবার ক্রমশ ভেঙে যাচ্ছেii. গ্রাম ও শহর-সমাজে স্বামী-স্ত্রীরা পরিবার ছোট রাখার চিন্তা করছে iii. শিল্পায়ন ও নগরায়ণের ফলে সচেতনতার অভাব দেখা যাচ্ছেনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii১৬। বিদ্রোহী কবি নজরুলের কবিতাগুলো সংস্কৃতির কোন উপাদানের উদাহরণ?ক. অবস্তুগত খ. বস্তুগত গ. ভাবগত ঘ. সাহিত্যগত১৭। ‘যখন কর্মক্ষম লোকেরা যোগ্যতা অনুসারে প্রচলিত মজুরির ভিত্তিতে কাজ করতে চায় অথচ কাজ পায় না, সে অবস্থাকে বেকারত্ব বলা হয়।’ উক্তিটি কার?ক. অধ্যাপক পিগু খ. এল রবিন্স গ. লমব্রোসো ঘ. ম্যাকাইভার১৮। মাতাপিতা এবং শিশুদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করলে শিশুদের ওপর তা কী ধরনের প্রভাব ফেলে?ক. শিশুরা দ্রুত বড় হয় খ. শিশুদের বুদ্ধি বৃদ্ধি পায় গ. শিশুরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে ঘ. শিশুরা নষ্ট হয়ে যায়# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অংশ-২১০। খ ১১। গ ১২। খ ১৩। ঘ ১৪। খ ১৫। গ ১৬। ক ১৭। ক ১৮। গ।