বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৫ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ পর চালু হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ। ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমবারের এ ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আ স ম আবদুল হক জানিয়েছেন, তিনটি ইউনিটে পাঁচটি বিষয়ে ১৬০টি আসনের বিপরীতে সাত হাজার ৩৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ১০টি কোটা সংরক্ষিত রাখা হয়েছে।বিষয়গুলো হলো ‘এ’ ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থ বিজ্ঞান অ্যান্ড ইলেকট্রনিকস, গণিত, ‘বি’ ইউনিটে বাংলা এবং ‘সি’ ইউনিটে ব্যবস্থাপনা। প্রতিটি বিষয়ে সাধারণ কোটায় ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া প্রতি বিষয়ে দুজন করে মুক্তিযোদ্ধার সন্তান ভর্তির সুযোগ পাবেন।ওই দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের, দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ‘বি’ এবং বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে শহরের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ এবং সরকারি বীণাপাণি উচ্চবিদ্যালয়ে।