বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাক্ষাত্কার শুরু ১১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের মেধাতালিকা থেকে সাক্ষাত্কার চলবে ১১ ও ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে। আর ভর্তি চলবে ১৩ ও ১৫ ডিসেম্বর।আসন খালি থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের সাক্ষাত্কার গ্রহণ করা হবে ১৭ ও ১৮ ডিসেম্বর। নির্বাচিত প্রার্থীদের ভর্তি চলবে ১৯ ও ২০ ডিসেম্বর। এর পরও যদি আসন খালি থাকে, সে ক্ষেত্রে সাক্ষাত্কারের তারিখ পরে জানানো হবে।বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের সাক্ষাত্কার একসঙ্গে, একসময়ে ভিন্ন ভিন্ন স্থানে চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd)।