বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৮ ও ২৯ অক্টোবর এবং ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ, এস এম মডেল স্কুল, বীণাপাণি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হাজি লাল মিয়া সিটি কলেজ, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ, যুগশিখা হাই স্কুল, স্বর্ণকলি হাইস্কুল, গোপালগঞ্জ এস এস আলিয়া মাদ্রাসা, গোপালগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা, গোপালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।

ভর্তি পরীক্ষার সময়সূচি
২৮ অক্টোবর ২০১৬ তারিখে ‘এ’ ইউনিট সকাল ১০টা-১১টা; ‘বি’ ইউনিট বেলা ২টা-৩টা।
২৯ অক্টোবর ২০১৬ তারিখে ‘সি’ ইউনিট সকাল ১০টা-১১টা; ‘এইচ’ ইউনিট বেলা ২টা-৩টা।
৪ নভেম্বর ২০১৬ তারিখে ‘ডি’ ইউনিট সকাল ১০টা-১১টা; ‘ই’ ইউনিট বেলা ২টা-৩টা।
৫ নভেম্বর ২০১৬ তারিখে ‘এফ’ ইউনিট সকাল ১০টা-১১টা; ‘জি’ ইউনিট বেলা ২টা-৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ভর্তি পরীক্ষা ও আসনবিন্যাস-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।