প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ভারপ্রাপ্ত উপাচার্য এম এ ওয়াদুদ মণ্ডল। বক্তব্য দেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উপদেষ্টা কে এম শরীফুল হুদা, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি