বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশের রাজধানী হয়েছিল ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইতিহাস থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।খ- বিভাগ: অধ্যায়-৪জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: কয়টি অঞ্চল নিয়ে বাংলা প্রদেশ গঠিত হয়?উত্তর: তিনটিপ্রশ্ন: বঙ্গভঙ্গ করা হয়েছিল কত সালে?উত্তর: ১৯০৫ সালে।প্রশ্ন: বঙ্গভঙ্গের ফলে গঠিত নতুন প্রদেশের রাজধানী কোথায় হয়েছিল? উত্তর: ঢাকায়।প্রশ্ন:. পশ্চিম বাংলা প্রদেশের রাজধানী কোথায় হয়েছিল?উত্তর: কলকাতা।প্রশ্ন: চারুমিহির পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়?উত্তর: ময়মনসিংহ।প্রশ্ন: ‘সাধনা’ কোন এলাকার সংগঠন?উত্তর: ময়মনসিংহের।প্রশ্ন: ‘অনুশীলন’ কোন এলাকার সংগঠন?উত্তর: ঢাকার।প্রশ্ন: কত সালে চট্টগ্রামে সরকারি অস্ত্রাগার লুণ্ঠন হয়?উত্তর: ১৯৩০ সালে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: স্বদেশি আন্দোলন বলতে কী বোঝ?উত্তর: ১৯০৫ সালের অক্টোবর মাস থেকে বয়কট ও স্বদেশি কর্মপন্থা নিয়ে যে আন্দোলন গড়ে ওঠে তাই স্বদেশি আন্দোলন।প্রশ্ন: ‘সিমলা প্রতিনিধি সম্মেলন’কেন অনুষ্ঠিত হয়?উত্তর: ‘সিমলা প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত হয় মূলত সিমলার মুসলিম নেতারা তাঁদের দাবি-দাওয়া আদায়ের জন্য একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এ কারণে ১৯০৬ সালের ১ অক্টোবর আগা খানের নেতৃত্বে ৩৫ সদস্যবিশিষ্ট মুসলমান প্রতিনিধিদল সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করে একটি দাবিনামা পেশ করে। প্রশ্ন: বঙ্গভঙ্গের পেছনে লর্ড কার্জনের রাজনৈতিক উদ্দেশ্য কী ছিল?উত্তর: ভারত সাম্রাজ্যে বাংলাকে কেন্দ্র করেই প্রথম ব্রিটিশবিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। ভারতের অন্যান্য প্রদেশ অপেক্ষা বাংলাতেই রাজনৈতিক সচেতনতা ও জাতীয়তাবোধের জাগরণ ঘটে বেশি। কলকাতা থেকে সমগ্র ভারতে কংগ্রেস আন্দোলন পরিচালনা করে। বাংলার হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে এসব আন্দোলন সমর্থন করে। বাংলার এ রাজনৈতিক ঐক্য বিনষ্ট করাই ছিল লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পেছনে প্রধান উদ্দেশ্য।বঙ্গভঙ্গের রাজনৈতিক কারণ: অবিভক্ত বাংলায় হিন্দু ও মুসলিম এ দুটি ধর্মীয় সম্প্রদায়ের বসবাস ছিল। এদের সম্মিলিত আন্দোলন ব্রিটিশ শাসনের ভিত্তিমূল কাঁপিয়ে তোলে। পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফলে বাংলার জনগণ রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে। আর কলকাতা ছিল সব আন্দোলনের কেন্দ্রস্থল। বাংলার এ রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করার জন্য লর্ড কার্জন জাতিগত ‘বিভেদ ও শাসন’ নীতি প্রয়োগ করে বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেন। কেননা বাংলাকে ভাগ করা হলে বাঙালির জাতীয়তা বিভক্ত ও দুর্বল হয়ে পড়বে এবং কলকাতাকেন্দ্রিক ব্রিটিশবিরোধী আন্দোলনও স্তব্ধ হয়ে যাবে। অপরদিকে পূর্ববঙ্গের উন্নয়নের কারণে সেখানকার মুসলমান সম্প্রদায় ইংরেজ শাসনের প্রতি সন্তুষ্ট থাকবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল