সঠিক উত্তর লেখো অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, হিন্দুধর্ম শিক্ষা বিষয়ের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ‘সঠিক উত্তর লেখো’ প্রশ্নের উত্তর ছাপা হলো। অধ্যায়-৭১. ‘হিংসার ফল’ গল্পটিতে কোন পাখির কথা বলা হয়েছে?ক. ঈগল খ. চিল গ. ভারণ্ড ঘ. কাক২. ভারণ্ড পাখিটির কয়টি মুখ ছিল?ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি৩. বনের পাশে কী ছিল? ক. নদী খ. নগর গ. গ্রাম ঘ. সমুদ্র৪. ভারণ্ড পাখির প্রথম মুখ কী খেতে খেতে খাদ্যটির প্রশংসা করছিল?ক. অমৃত ফল খ. লিচু গ. কাঁঠাল ঘ. জাম৫. ‘তুমিই খাও, আর আমিই খাই, এক পেটেই তো যাবে।’—কথাটি কে বলেছিল?ক. ভারণ্ড পাখির প্রথম মুখ খ, ভারণ্ড পাখির দ্বিতীয় মুখ গ. ময়ূর ঘ. শিয়াল৬. হিংসা না করাকে কী বলে? ক. অহিংসা খ. দয়া গ. ত্যাগ ঘ. ক্ষমা৭. ‘হিংসার ফল’ গল্পটি পড়ে কী উপদেশ পেলে?ক. কাউকে ভালোবাসব না খ. কাউকে দয়া করব না গ. কাউকে হিংসা করব না ঘ. কাউকে ক্ষমা করব না৮. কৌরব ও পাণ্ডবদের মধ্যে কী রকম সম্পর্ক ছিল?ক. মধুর খ. শত্রুতার গ. ভালোমন্দ মেশানো ঘ. কোনো সম্পর্কই ছিল না৯. আত্মগোপন করে যে নগরীতে পাণ্ডবরা কুন্তীসহ বাস করতেন তার নাম কী?ক. একচক্রা খ. দ্বিচক্রা গ. ত্রিচক্রা ঘ. দশচক্রা১০. পঞ্চপাণ্ডব আত্মগোপন থাকার সময় কী বেশ ধারণ করেছিলেন?ক. পাগলের বেশ খ. ব্রাহ্মণের বেশ গ. ব্যাধের বেশ ঘ. মুনির বেশ১১. ব্রাহ্মণ পরিবারের কান্না শুনে কে কাছে এগিয়ে গিয়েছিলেন?ক. ভীম খ. নকুল গ. কুন্তী ঘ. বক রাক্ষস১২. বক রাক্ষসকে কে হত্যা করেছিলেন?ক. যুধিষ্ঠির খ. অর্জুন গ. সহদেব ঘ. ভীম১৩. কে বক রাক্ষসকে হত্যা করেছেন বলে ব্রাহ্মণ জানিয়েছিলেন? ক. ভীম খ. কুন্তী গ. একজন মহাপুরুষ ঘ. অর্জুন১৪. জীর্ণধন কোথায় যাবেন বলে ঠিক করেছিলেন? ক. বিদেশে খ. তীর্থে গ. রাজবাড়িতে ঘ. মন্দিরে১৫. বণিক জীর্ণধনের দাঁড়িপাল্লা কে খেয়েছে বলে জানিয়েছিল?ক. বিড়াল খ. ইঁদুর গ. শিয়াল ঘ. বাঘ১৬. বণিকের ছেলের নাম কী ছিল?ক. বলদেব খ. সহদেব গ. ধনদেব ঘ. শুকদেব১৭. বণিকের দোষ প্রমাণিত হলে রাজা কী করেছিলেন?ক. বণিককে জরিমানা করেছিলেন খ. প্রাণদণ্ড দিয়েছিলেন গ. নির্বাসন দিয়েছিলেন ঘ. গালমন্দ করেছিলেন১৮. বিশ্বাস ভঙ্গ করলে কী হয়?ক. মহাপাপ খ. পুণ্য গ. আনন্দ ঘ. সুনাম১৯. ‘জায়গাটা খুব ভালো, আমরা এখানেই থাকতে চাই।’ কথাটি কে বলেছিল? ক. লম্বদণ্ড খ. চন্দ্রদেব গ. হাতিরা ঘ. খরগোশরা২০. বৃদ্ধ খরগোশ হাতিদের দলপতির কাছে কী বলে নিজের পরিচয় দিয়েছিল?ক. রাজা খ. মন্ত্রী গ. দূত ঘ. সেনাপতি।# বাকি অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৭: ১. গ। ২. খ। ৩. ঘ। ৪. ক। ৫. ক। ৬. ক। ৭. গ। ৮. খ। ৯. ক। ১০. খ। ১১. গ। ১২. ঘ। ১৩. গ। ১৪. ক। ১৫. খ। ১৬. গ। ১৭. ক। ১৮. ক। ১৯. গ। ২০. গ।