বনাঞ্চল বা উদ্ভিদ প্রধান এলাকায় বৃষ্টিপাত বেশি হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। অধ্যায়-১ জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: বিজ্ঞানী কারা?উত্তর: যাঁরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কোনো ঘটনা কেন ঘটে, কীভাবে ঘটে ইত্যাদি নানা ধরনের প্রশ্নের উত্তর খোঁজেন, এমন নিবেদিতপ্রাণ ও সৃজনশীল ব্যক্তিবর্গকে বিজ্ঞানী বলা হয়।প্রশ্ন: বৈজ্ঞানিক কর্মপদ্ধতি কাকে বলে? উত্তর: বিজ্ঞানীরা যে বিশেষ পদ্ধতিতে কোনো সমস্যা সমাধান করেন তাকে বৈজ্ঞানিক কর্মপদ্ধতি বলে।প্রশ্ন: তথ্য সংগ্রহ কাকে বলে? উত্তর: কোনো সমস্যা সম্পর্কে খবরাখবর সংগ্রহ করাকে বলা হয় তথ্য সংগ্রহ।প্রশ্ন: চূড়ান্ত সিদ্ধান্ত কাকে বলে?উত্তর: কোনো ঘটনা সম্পর্কে পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে অনুকল্প গ্রহণ, বর্জন বা সংশোধন করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ বলে। অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: পৃথিবীর প্রতিটি মানুষ বিজ্ঞানীদের কাছে ঋণী কেন?উত্তর: পৃথিবীকে সুন্দর করে তুলতে বিজ্ঞানীদের ভূমিকা তুলনাহীন। সাধারণ মানুষের মতো তাঁরা কেবল কোনো ঘটনা পর্যবেক্ষণ করেই ক্ষান্ত হন না, বরং সে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য নিয়মতান্ত্রিক উপায়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এসব ঘটনা কেন ঘটে, কীভাবে ঘটে তার অনুসন্ধান করেন। নানাবিধ সমস্যার সমাধান প্রদান করে তাঁরা মানুষের সামগ্রিক জীবনযাত্রার মান সুন্দর করছেন। মানব সেবায় এঁদের অবদান অনস্বীকার্য। তাই পৃথিবীর অগণিত মানুষ বিজ্ঞানীদের কাছে ঋণী। প্রশ্ন: বিজ্ঞান ও বিজ্ঞানী কীভাবে আমাদের উপকার করে থাকে?উত্তর: বিজ্ঞান আমাদের নানা ধরনের নতুন সামগ্রী আবিষ্কার, অভিনব সব শক্তির উৎসের সন্ধান এবং দ্রুত যোগাযোগব্যবস্থা স্থাপনের মাধ্যমে উপকার করছে। আধুনিক বিজ্ঞানের কল্যাণে কৃত্রিম হূৎপিণ্ড প্রতিস্থাপন, জিন প্রযুক্তি, কম্পিউটার, সৌরশক্তির ব্যবহার ইত্যাদি পেয়েছি। আমাদের চারপাশে বিচিত্র ঘটনা অহরহ ঘটছে। বিজ্ঞানীরা এসব ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আমাদের সাহায্য করছে। অধ্যায়-২ জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: কার্বন চক্র কাকে বলে? উত্তর: যে প্রক্রিয়ায় কার্বন উদ্ভিদ, প্রাণী ও বায়ুমণ্ডলের মধ্যে চক্রাকারে আবর্তিত হয় তাকে কার্বন চক্র বলে।প্রশ্ন: নাইট্রোজেন চক্র কাকে বলে?উত্তর: নাইট্রোজেন বাযু থেকে মাটিতে, মাটি থেকে উদ্ভিদে, উদ্ভিদ থেকে প্রাণীতে এবং উদ্ভিদ ও প্রাণী থেকে মাটি হয়ে পুনরায় বায়ুতে ফিরে আসার চক্রাকার প্রক্রিয়াকে নাইট্রোজেন চক্র বলে।প্রশ্ন: পানিচক্র কাকে বলে?উত্তর: যে প্রাকৃতিক চক্রে পানি বিভিন্ন উপায়ে কঠিন তরল ও বায়বীয় আকার ধারণ করে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে তাকে পানিচক্র বলে।প্রশ্ন: কোন এলাকায় বৃষ্টিপাত বেশি হয়? উত্তর: বনাঞ্চল বা উদ্ভিদপ্রধান এলাকায় বৃষ্টিপাত বেশি হয়।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: মাটিকে কেন প্রাকৃতিক শোধনাগার বলা হয়? উত্তর: মাটির একটি বিশেষ গুণ হলো পরিত্যক্ত পচনশীল ময়লা, আবর্জনা ইত্যাদিকে প্রাকৃতিক নিয়মে পরিশোধিত করে মাটিতে রূপান্তরিত করে। তাই মাটিকে প্রাকৃতিক শোধনাগার বলা হয়। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল