বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র অনলাইনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচে আবেদনকারী শিক্ষার্থীদের প্রবেশপত্র অনলাইনে ছাড়া হয়েছে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর সকাল-বিকেল দুই পর্বে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী প্রথম ব্যাচে ‘ক’, ‘খ’ ও ‘গ’ ইউনিটে ৪০০ আসনের বিপরীতে নয় হাজার ৯৪২টি আবেদন জমা পড়েছে। এ বিশ্ববিদ্যালয়ের এক আসনে বিপরীতে ২৫ জন ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হবেন।প্রথম বর্ষ ভর্তির জন্য ‘ক’ ইউনিটে বিজ্ঞান অনুষদে আবেদন পড়েছে এক হাজার ৪৬৯ টি, ‘খ’ ইউনিটে কলা ও সমাজবিজ্ঞান অনুষদে তিন হাজার ৭১৬টি এবং ‘গ’ ইউনিটে বাণিজ্য অনুষদে চার হাজার ৭৩৯টি। আবেদনকারীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র প্রিন্ট করে সংগ্রহ করতে পারবেন। বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রবেশপত্র সরবরাহ করা হবে না।