বরুড়া ফাউন্ডেশন বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরুড়া ফাউন্ডেশন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে। যোগ্যতা: জন্মসূত্রে বরুড়াবাসী, বর্তমানে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়/কলেজে ডিগ্রি পাস/সম্মান/ মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/ডেন্টাল/কৃষি/ফাজিল/কামিল কোর্সে প্রথম থেকে ৫ম বর্ষ পর্যন্ত অধ্যয়নরত। ক্যাটাগরি: ১। গোল্ডেন এ+ প্রাপ্ত (পরীক্ষা ব্যতীত): এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম পরীক্ষায় গোল্ডেন এ+ প্রাপ্ত (২০০৮ এবং ২০০৯ সাল); ২। প্রথম বর্ষ বৃত্তি; ৩। দ্বিতীয় বর্ষ বৃত্তি; ৪। ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষ বৃত্তি। যা প্রয়োজন: অভিভাবকের বার্ষিক আয় উল্লেখসহ জীবনবৃত্তান্ত, গোল্ডেন এ+ প্রাপ্তির প্রমাণপত্র, এসএসসি ও এইচএসসির ট্রান্সক্রিপ্ট, বর্ষ প্রমাণপত্র, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: ২০ এপ্রিল। বৃত্তি পরীক্ষার তারিখ: ৭ মে ২০১০, শুক্রবার, সকাল ৯:৩০ মিনিট। স্থান: আইসিএমএবি মিলনায়তন, নীলক্ষেত, ঢাকা। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মোহাম্মদ তোফাজ্জল আলী, মহাসচিব, বরুড়া ফাউন্ডেশন, দি সিভিল ইঞ্জিনিয়ার্স ভবন (১৫ তলা), ৬৯ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: মোকতাল হোসেন, ০১৭১১-৫২৬২৮৬