বর্তমানে পৃথিবীতে গড়ে প্রতি মিনিটে ৫০ একর বন ধ্বংস করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে।অধ্যায়-১৪ প্রশ্ন: মানুষের কোন কাজ মাটিদূষণের জন্য দায়ী নয়? উত্তর: বেশি করে গাছপালা লাগানো। প্রশ্ন: CFC ওজোনস্তরের ক্ষতির জন্য দায়ী ও ধারণা কত সালের? উত্তর: ১৯৭৪। প্রশ্ন: দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট আলট্রাভায়োলেট রশ্মি কোনটি? উত্তর: UV-A। প্রশ্ন: এসিড রেইন কী? উত্তর: নাইট্রিক অক্সাইডসহ বৃষ্টি।প্রশ্ন: Shorea robusta কোন বৃক্ষের বৈজ্ঞানিক নাম? উত্তর: শাল। প্রশ্ন: বড় বাইশদিয়া ও ছোট বাইশদিয়া কোন নদীর বাঁওড়? উত্তর: তেতুলিয়া। প্রশ্ন: হাকালুকি হাওর কোথায় অবস্থিত? উত্তর: সিলেট। প্রশ্ন: গর্জন কোন বনের উদ্ভিদ? উত্তর: চট্টগ্রাম। প্রশ্ন: বাংলাদেশের কোথায় হাতি পাওয়া যায়? উত্তর: পার্বত্য বনাঞ্চলে। প্রশ্ন: হাওর-বেসিন কোন অঞ্চলকে বলা হয়? উত্তর: বৃহত্তর সিলেটকে। প্রশ্ন: শালবন কোথায় অবস্থিত? উত্তর: ভাওয়াল, দিনাজপুর, লালমাই। প্রশ্ন: চাপালিশ কোন বনাঞ্চলের উদ্ভিদ? উত্তর: সিলেট। প্রশ্ন: চকোরিয়া সুন্দরবনে কোন উদ্ভিদ কম? উত্তর: সুন্দরী। প্রশ্ন: মধুপুর বনের শতকরা কত ভাগ শালবৃক্ষ? উত্তর: ৯৭%।প্রশ্ন: Nympharea nouchali কোনটির বৈজ্ঞানিক নাম? উত্তর: শাপলা। প্রশ্ন: সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? উত্তর: রায়মঙ্গল। প্রশ্ন: হিজল বন কোন অঞ্চলে দেখা যায়? উত্তর: হাওর অঞ্চলে। প্রশ্ন: কোন গাছে ডানাবড় মূল দেখা যায়? উত্তর: সুন্দরী। প্রশ্ন: সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত? উত্তর: বালেশ্বর। প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপের উত্তরাংশ কী নামে পরিচিত? উত্তর: জিনজিরা। প্রশ্ন: মধুপুর অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? উত্তর: ২০০০ মিমি। প্রশ্ন: বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি? উত্তর: সেন্টমার্টিন। প্রশ্ন: লবণাক্ত, কর্দমাক্ত ও জলাবদ্ধ পরিবেশের বনকে কী বলে? উত্তর: ম্যানগ্রোভ। প্রশ্ন: মধুপুর ও ভাওয়াল অঞ্চলের চালার ফাঁকে ফাঁকে অবস্থিত নিচু ভূমিকে বলে—। উত্তর: বাইদ। প্রশ্ন: কোন বৃক্ষের জরায়ুজ অঙ্কুরোদগম হয় না? উত্তর: সুন্দরী। প্রশ্ন: কোন এলাকার শালবন ভারতের শালবনের সঙ্গে মিশে গেছে? উত্তর: ধামরহাট। প্রশ্ন: সিলেটের বনের প্রধান স্তন্যপায়ী প্রাণী কী কী? উত্তর: হনুমান ও বানর। প্রশ্ন: সিলেট বনাঞ্চলের বার্ষিক বৃষ্টিপাত কত মিমি। উত্তর: ৫০০০ মিমি। প্রশ্ন: বাংলাদেশের মোট বনাঞ্চলের শতকরা কত ভাগ সুন্দরবন? উত্তর: ৪৭%প্রশ্ন: কোন বনে প্রচুর জোঁক আছে? উত্তর: সিলেটের বনে। প্রশ্ন: কত সাল থেকে খেদার সাহায্যে হাতি ধরা নিষেধ হয়ে গেছে। উত্তর: ১৯৬৯। প্রশ্ন: কোন অঞ্চলের মৃত্তিকা উল্টা এসের (এস) আকারের? উত্তর: বরেন্দ্র। প্রশ্ন: লবণাক্ত অঞ্চলের প্রধান উদ্ভিদ কী? উত্তর: গরান। প্রশ্ন: অলবণাক্ত অঞ্চলের প্রধান উদ্ভিদ কী? উত্তর: সুন্দরী। প্রশ্ন: Heritiera tomes কোন গাছের বৈজ্ঞানিক নাম? উত্তর: সুন্দরী। প্রশ্ন: বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ বর্তমানে কত? উত্তর: ৯ শতাংশ। প্রশ্ন: মধুপুর ও ভাওয়াল অঞ্চলের লাগানো ফলদ বৃক্ষের মধ্যে প্রধান—। উত্তর: কাঁঠাল। প্রশ্ন: নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যাওয়ার যেসব অশ্বক্ষুরাকৃতি জলাশয় প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, তাদের কী বলা হয়? উত্তর: বাঁওড়। প্রশ্ন: প্রাকৃতিক বৈশিষ্ট্যসমৃদ্ধ বাংলাদেশ কী? উত্তর: বদ্বীপ। প্রশ্ন: বর্তমানে পৃথিবীতে গড়ে প্রতি মিনিটে কত একর বন ধ্বংস হচ্ছে? উত্তর: ৫০ একর। প্রশ্ন: সেন্টমার্টিন দ্বীপের চার দিকে বহু জায়গায় বড় জাতের কী গাছ আছে? উত্তর: কেয়া। প্রশ্ন: ভাট বাংলাদেশের কোন অঞ্চলের উদ্ভিদ? উত্তর: সেন্টমার্টিন দ্বীপ। প্রশ্ন: জরায়ুজ অঙ্কুরোদগম কীসে ঘটে। উত্তর: বোরা, খলশি, হারগোজা। প্রশ্ন: প্রতিবছর সুন্দরবন থেকে কত টন মধু পাওয়া যায়? উত্তর: ২২০ টন। প্রশ্ন: প্রতিবছর সুন্দরবন থেকে কত টন গোলপাতা পাওয়া যায়? উত্তর: ৯৭ হাজার টন। প্রশ্ন: Flora বলা হয় কাকে? উত্তর: উদ্ভিদকুলকে। এসএসসি পরীক্ষার প্রস্তুতি: সঠিক উত্তর: মডেল টেস্ট-১৮: ১। গ, ২। ঘ, ৩। ক, ৪। ক, ৫। ঘ, ৬। ক, ৭। ঘ, ৮। ক, ৯। ক, ১০। খ, ১১। খ, ১২। ক, ১৩। ক, ১৪। ঘ, ১৫। ক, ১৬। খ, ১৭। ঘ, ১৮। ঘ, ১৯। ঘ, ২০। খ, ২১। ক, ২২। গ, ২৩। ক, ২৪। গ, ২৫। ক।