জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সাধারণ বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।অধ্যায়-৪অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: খনিজ পদার্থের অনুসন্ধান করা সহজ নয় কেন? উত্তর: খনিজ পদার্থ সাধারণত মাটির গভীরে থাকে। এই খনিজ পদার্থ অনুসন্ধান করার জন্য মাটির গভীর খাদ কেটে, গর্ত খুঁড়ে নিচে নামতে হয়। এতে অনেক সময়, অর্থ এবং লোকবলের প্রয়োজন হয়। তাই খনিজ পদার্থের অনুসন্ধান করা সহজ নয়। প্রশ্ন: মরিচা কী কী ক্ষতি করে?উত্তর: মরিচা লোহার রং নষ্ট করে। লোহার সামগ্রীতে মরিচা পড়লে একসময় মাছের আঁশের মতো খুলে খুলে পড়তে থাকে। ক্রমশ ক্ষয় হয়ে ভঙ্গুর হয়ে যায় এবং অবশেষে পুরোপুরি নষ্ট হয়ে যায়। ফলে অনেক মূল্যবান সামগ্রী ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। অধ্যায়-৫:জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: গৃহ নির্মাণসামগ্রীর উদ্ভিজ উৎস কী? উত্তর: গৃহ নির্মাণসামগ্রীর উদ্ভিজ উৎসগুলো হচ্ছে বাঁশ, কাঠ, পাটখড়ি, তালপাতা, নলখাগড়া, গোলপাতা, ছন, আখপাতা ইত্যাদি। প্রশ্ন: গৃহ নির্মাণসামগ্রীর খনিজ উৎস কী? উত্তর: গৃহ নির্মাণসামগ্রীর খনিজ উৎসগুলো হচ্ছে আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত শিলা।প্রশ্ন: গৃহ নির্মাণসামগ্রীর শিল্প উৎপাদন উৎস কী? উত্তর: গৃহ নির্মাণসামগ্রীর শিল্প উৎপাদন উৎসগুলো হচ্ছে ইট, সিমেন্ট, স্টিল সিট, রড, বোর্ড, চুন ইত্যাদি। অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: গৃহ নির্মাণসামগ্রীর সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন কেন? উত্তর: বাসগৃহ হলো মানুষের অন্যতম মৌলিক চাহিদা। এ বাসগৃহ মানুষকে নিরাপদ ও নির্বিঘ্নে জীবনযাপনে সাহায্য করে, অতিরিক্ত তাপ শৈত্য ও বৃষ্টিপাত থেকে রক্ষা করে। ক্ষতিকারক কীটপতঙ্গ ও জীবজন্তুর হাত থেকে রক্ষা করে। ব্যক্তিগত সম্পত্তির নিরাপত্তা বিধান করে এবং প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। এসব সুবিধা নিশ্চিত করার জন্য বাসগৃহকে সুন্দর, নির্ভরযোগ্য ও আরামদায়ক হতে হবে। তাই এ ধরনের বাসগৃহ নির্মাণের জন্য গৃহ নির্মাণসামগ্রী সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। প্রশ্ন: বর্তমানে কংক্রিটের গুরুত্ব কতটুকু?উত্তর: কংক্রিট বহুতলবিশিষ্ট দালানের পিলার তৈরিতে ব্যবহূত হয়। নদী, খাল ইত্যাদির ওপর যে সড়ক বা রেল সেতু নির্মাণ করা হয় তাতে কংক্রিট ব্যবহার করা হয়। অনেক সময় রাজপথ, বাঁধ নির্মাণে কংক্রিট ব্যবহূত হয়। পানির লাইন, পয়ঃনিষ্কাশন লাইন, গ্যাসের পাইপ লাইন নির্মাণেও কংক্রিটের ব্যবহার লক্ষ্য করা যায়। তাই বর্তমানে কংক্রিটের গুরুত্ব খুব বেশি।অধ্যায়-৬ জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: শক্তির কয়েকটি রূপের নাম লেখ। উত্তর: শক্তির কয়েকটি রূপের নাম হলো—যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি ইত্যাদি। প্রশ্ন: শক্তির নিত্যতা সূত্রটি লেখো। উত্তর: শক্তির বিনাশ বা সৃষ্টি নেই, শক্তি কেবলমাত্র একরূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত হতে পারে এবং বিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। এ সূত্রকে শক্তির নিত্যতা সূত্র বলে। প্রশ্ন: কোন শক্তিকে শক্তির অন্যতম ভান্ডার বলা হয়? উত্তর: বর্তমানে সৌরশক্তিকে শক্তির অন্যতম ভান্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল