শূন্যস্থান পূরণ অংশ-১০প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। প্রশ্ন থাকবে ৫টি, প্রতিটিতে ২ করে, মোট ১০ নম্বর। অধ্যায়-৭৯। বস্তুর — তার ভরের ওপর নির্ভর করে।উত্তর: বস্তুর ওজন তার ভরের ওপর নির্ভর করে।১০। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর — ওপরও নির্ভর করে।উত্তর: কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের ওপরও নির্ভর করে।১১। চাঁদে বা অন্য কোথাও নিয়ে গেলে বস্তুর — বদলে যায় কিন্তু বস্তুর — একই থাকে।উত্তর: চাঁদে বা অন্য কোথাও নিয়ে গেলে বস্তুর ওজন বদলে যায় কিন্তু বস্তুর ভর একই থাকে।১২। সব পদার্থের — সাধারণ ধর্ম আছে।উত্তর: সব পদার্থের দুটি সাধারণ ধর্ম আছে।১৩। পদার্থের সাধারণ ধর্ম দুটি হলো — ও —।উত্তর: পদার্থের সাধারণ ধর্ম দুটি হলো পদার্থ স্থান দখল করে ও পদার্থের ওজন আছে।১৪। গঠন অনুসারে পদার্থ দুই প্রকার, যেমন: — ও — পদার্থ।উত্তর: গঠন অনুসারে পদার্থ দুই প্রকার, যেমন: মৌলিক ও যৌগিক পদার্থ।১৫। তাপমাত্রার পরিবর্তনে পদার্থের — পরিবর্তন হয়।উত্তর: তাপমাত্রার পরিবর্তনে পদার্থের অবস্থার পরিবর্তন হয়।অধ্যায়-৮১। পদার্থ —, — ও —, এ তিন ভৌত অবস্থায় থাকতে পারে।উত্তর: পদার্থ, কঠিন, তরল ও বায়বীয়, এ তিন ভৌত অবস্থায় থাকতে পারে।২। গঠন উপাদানের ভিত্তিতে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন: — ও —।উত্তর: গঠন উপাদানের ভিত্তিতে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন: মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ।৩। বর্তমানে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা —টি।উত্তর: বর্তমানে আবিষ্কৃত মোট মৌলিক পদার্থের সংখ্যা ১১১টি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল