জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পদার্থবিজ্ঞান থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-৭অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: সকল স্পন্দনই পর্যায়বৃত্ত গতি কিন্তু সকল পর্যায়বৃত্ত গতিই স্পন্দন নয়—ব্যাখ্যা করো।উত্তর: কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। পর্যায়বৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে। যেমন ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি। কিন্তু যদি কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তু, পর্যায়কালের অর্ধেক সময় যেকোনো একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে, তবে এ ধরনের গতিকে স্পন্দন গতি বলে।যেমন—সরলদোলকের গতি।সুতরাং ওপরের তথ্যের আলোকে বলা যায় যে সকল স্পন্দনই পর্যায়বৃত্ত গতি কিন্তু সকল পর্যায়বৃত্ত গতিই স্পন্দন নয়।প্রশ্ন: অনুদৈর্ঘ্য তরঙ্গ সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা করো।উত্তর: অনুদৈর্ঘ্য তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সঙ্গে সমান্তরালে অগ্রসর হয়। এ ধরনের তরঙ্গ সংকোচন ও প্রসারণের মাধ্যমে শক্তি সঞ্চালন করে। পরপর সংকোচন ও প্রসারণের মাধ্যমে ঘনত্বের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গের সঞ্চালন ঘটে। একটি সংকোচন ও একটি প্রসারণ নিয়ে পূর্ণ তরঙ্গ তৈরি হয়।অধ্যায়-৮জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: শব্দের প্রতিধ্বনি কাকে বলে?উত্তর: কোনো উৎস থেকে সৃষ্ট শব্দ যদি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে আসে, তখন মূল ধ্বনির যে পুনরাবৃত্তি হয়, তাকে শব্দের প্রতিধ্বনি বলে।প্রশ্ন: শ্রাব্যতার পাল্লা কী?উত্তর: উৎসের কম্পাঙ্ক যদি 20Hz থেকে 20000Hz-এর মধ্যে থাকে, তাহলে যে শব্দ উৎপন্ন হয় তা আমরা শুনতে পাব। তাকে শ্রাব্যতার পাল্লা বলে।অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: শব্দ কীভাবে উৎপন্ন হয়, ব্যাখ্যা করো।উত্তর: বস্তুর কম্পনের ফলেই শব্দের উৎপত্তি হয়। আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে দেখি, হাত থেকে কোনো ধাতুর পাত্র মাটিতে পড়ে গেলে শব্দের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে পাত্রটিকে হাত দিয়ে চেপে ধরলে শব্দ থেমে যায়। অর্থাৎ পাত্রটির কম্পনে শব্দ সৃষ্টি হয় এবং হাত দিয়ে যখন কম্পন থামিয়ে দেওয়া হয় তখন শব্দ থেমে যায়। অর্থাৎ জড় মাধ্যমের কণার স্পন্দনের ফলেই শব্দের সৃষ্টি হয়।প্রশ্ন: শব্দদূষণে কী কী ক্ষতি হতে পারে?উত্তর: বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন, যেখানে মানুষের সার্বক্ষণিক উচ্চশব্দের পরিবেশে থাকতে হয়, সেখানকার মানুষের স্বাভাবিক ব্যবহার সংযোগ ব্যাহত হয়, কাজে মনোযোগ কমে আসে, মেজাজ খিটখিটে হয়ে পরিপাকযন্ত্রের কাজে বিশৃঙ্খলা দেখা দেয়, ফলে আলসার ও অন্যান্য অস্থির পীড়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।অধ্যায়-৯জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: তাপমাত্রার সংজ্ঞা দাও।উত্তর: তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। যা নির্ধারণ করে ওই বস্তুটিকে অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে বস্তুটি তাপ গ্রহণ করবে না, বর্জন করবে।প্রশ্ন: দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা দাও।উত্তর: 1m দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের একটি দণ্ডের তাপমাত্রা Ik বৃদ্ধি করলে ওই দণ্ডের দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল