জীবন স্বপ্নের সমান বড়, স্বপ্ন জীবনের সমান। এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ভর করে ভালো পড়াশোনার ওপর। প্রতিটি বিষয়ের ওপর সমান গুরুত্ব দিয়ে পড়বে। পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত তোমার মনোযোগকে শুধু পরীক্ষাতেই নিবিষ্ট রাখবে। প্রতিটি পরীক্ষা শেষে পরীক্ষার্থীর মনে করা উচিত, সামনের পরীক্ষায় তাকে আরও ভালো করতে হবে। সে জন্য প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে রিভিশন দেবে।
সৃজনশীল বিষয়গুলোতে ভালো করার মূলমন্ত্র হলো পাঠ্যবইয়ের ওপর জোর দেওয়া। প্রতিটি বিষয়ের বহুনির্বাচনি ও রচনামূলক প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। উত্তর লিখবে প্রশ্ন ভালো করে বুঝে নিয়ে। কোনো কারণে আগের পরীক্ষাটি যদি ভালো না হয়, তা নিয়ে দুশ্চিন্তা করবে না। পরীক্ষার হলে প্রতিটি পরীক্ষার্থীকে চিন্তাশক্তি সজাগ রেখে যথাযথ উত্তর দিতে হবে। তবেই ভালো নম্বর পাওয়া সম্ভব।
সাবেক অধ্যক্ষ, মাইলস্টোন কলেজ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা