সততার পুরস্কার
১৩. ধবল রোগীকে সবাই কোন দৃষ্টিতে দেখত?
ক. স্নেহের খ. ঘৃণার
গ. সম্মানের ঘ. শ্রদ্ধার
১৪. স্বর্গীয় দূত ধবল রোগীকে কীভাবে ভালো করে তুললেন?
ক. গায়ে হাত বুলিয়ে
খ. গায়ে পানি দিয়ে
গ. গায়ে আগুন দিয়ে
ঘ. গলায় তাবিজ দিয়ে
১৫. সুস্থ হয়ে ধবল রোগী স্বর্গীয় দূতের কাছে কী চাইলেন?
ক. গরু খ. ছাগল
গ. মহিষ ঘ. গাভি
১৬. স্বর্গীয় দূত ধবল রোগীকে কেমন উট দিয়েছিলেন?
ক. গাভিন উট খ. বয়স্ক উট
গ. বাচ্চা উট ঘ. বন্ধ্যা উট
১৭. টাকওয়ালা ইহুদি সবচেয়ে বেশি ভালোবাসে কোন জিনিসটা?
ক. খেজুরের বাগান খ. মাথাভর্তি চুল
গ. উর্বর জমি ঘ. প্রচুর টাকা
১৮. স্বর্গীয় দূত অন্ধের কাছে গিয়ে কী বললেন?
ক. তোমার চোখ কীভাবে নষ্ট হলো
খ. তুমি কী সবচেয়ে বেশি ভালোবাসো
গ. তুমি কি চোখে দেখতে পাও না
ঘ. তোমার চোখ এখন কেমন
১৯. ছাগল, গাভি ও উটে কী বোঝাই হয়ে গেল?
ক. গ্রাম খ. দেশ
গ. মাঠ ঘ. ঘাট
২০. পুনরায় এসে ফেরেশতা নিজেকে কী বলে পরিচয় দিলেন?
ক. মুসাফির খ. বিদেশি
গ. ফকির ঘ. শিক্ষক
২১. বিদেশি তার কী ফুরিয়ে গেছে বলে ধবল রোগীকে জানালেন?
ক. পুঁজি খ. পণ্য
গ. শক্তি ঘ. ধৈর্য
২২. ফেরেশতা একটি উট চাইলে ধবল রোগী
কী বলল?
ক. উট কিনে নাও
খ. উট দেওয়া নিষেধ
গ. উট তো নেই
ঘ. উটের অনেক দাম
২৩. পুনরায় এসে স্বর্গীয় দূত তৃতীয় ইহুদির কাছে কী ফুরিয়ে গেছে বলে জানালেন?
ক. উত্সাহ খ. টাকা
গ. সম্বল ঘ. পুঁজি
২৪. ফেরেশতা কার দোহাই দিয়ে ছাগল চেয়েছিলেন?
ক. আল্লাহর খ. নিজের
গ. রাজার ঘ. খলিফার
২৫. আগের অন্ধ ব্যক্তিটি গরিব থেকে বর্তমানে কী হয়েছে বলে স্বীকার করল?
ক. কৃষক খ. খামারি
গ. আমির ঘ. সম্রাট
২৬. ‘তুমি যাহা চাও লও’—উক্তিটি কার?
ক. অন্ধ ব্যক্তির খ. ধবল রোগীর
গ. টাকওয়ালার ঘ. ফেরেশতার
সঠিক উত্তর:
সততার পুরস্কার: ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. ক